টিম টাইগার্স

বাংলা মায়ের দামাল
ছেলের দল
বিশ্ব টা কে দেখিয়ে দিল
যুদ্ধ জয়ে কেমন তাদের
দৃঢ় মনোবল ।

জোচ্চুরি আর চল চাতুরী
করবে কত আর ??
বিশ্ববাসী দেখছে সবাই
জয় হয়েছে কার ।।

টাকার কাছে বিক্রি তারা
আইসিসি এর দালাল যারা
ক্রিকেট টা কে পণ্য করে
আবেগ নিয়ে খেলা করে
বিশ্ব মোড়লেরা ।।

খেলতে যদি চাও
সময় থাকতে মোড়ল গিরি
বাদ দিয়ে যে দাও ,

ক্রিকেট টা কে বড্ড বেশি
ভালোবাসি মোরা
বাংলা মায়ের সোনার ছেলে
টিম টাইগার্স তোরা ।।

শাহ আজিজ
10-pm- 20-3-2015

 

মোট পড়েছেনঃ ৭৬২জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন