জীবন সুন্দর, আত্মহত্যা কখনোই নয়l

ধরুন আপনার খুব খারাপ সময় যাচ্ছে। অনেক খারাপ সময় যাচ্ছে। বেঁচে থাকার জন্য নূন্যতম যে মানসিক শক্তিটা থাকা প্রয়োজন সেটাও হারিয়ে ফেলেছেন। ভাবছেন সুইসাইড করবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

ওয়েট, অপেক্ষা করুন। ভাবুন আপনি খারাপ স্বপ্ন দেখছেন রাতের ঘুমে। আপনার খারাপ সময়টা একটা খারাপ স্বপ্ন। ঘুম ভাঙলেই আপনি দেখবেন অনেক সুন্দর একটি সকাল আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো ঘুম ভেঙেই আপনি দেখবেন কোমল মিষ্টি রোদ, আকাশের নীল। হয়তো দেখতে পাবেন আপনার বারান্দার ফুল গাছটাতে ফুল ফুটেছে। ছোট চড়ুইয়ের বাচ্চার মিহিমিহি আওয়াজও শুনতে পারেন। হয়তো দেখবেন আপনার বাসার কার্নিশের চড়ুইগুলোর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কিংবা দেখবেন আকাশ মেঘলা, হালকা মন খারাপ ভাব। আপনি বিছানায় শুয়েই শুনে ফেলবেন অঞ্জন দত্তের,
“তুমি আসবে বলে তাই,
আমি স্বপ্ন দেখে যায়…..

পৃথিবীতে ছোট ছোট অনেক সুন্দর ঘটনা আছে। আপনার প্রথম চাকরির বেতন থেকে মাকে কিছু দিলে তিনি খুশি হবেন। আপনার ভালো রেজাল্টে তিনি একটু কাঁদবেন। আপনার ছোট ভাইবোন আপনার সাফল্য খুশি হবে। আপনার বাবা হিটলার টাইপ, সারাজীবন শাসন করেছেন। আপনার সাথে স্নেহ তিনি কমই দেখিয়েছেন। দেখবেন যখন আপনি কোন ভালো নিউজ দেবেন সেই লোকটা মুচকি হাসি দিয়ে সরে যাবে। খেয়াল করে দেখুন আড়ালে গিয়ে তিনিও চোখের জল মুছছেন।
আপনি রাতে ফোন দেবেন। প্রেমিকার বাসা ছোট, ফোনের শব্দে বাবা জেগে যেতে পারেন। তাই গভীর রাত্রির অপেক্ষা। অনেক রাত হলে আপনি ফোন দিয়ে কুটুসকুটুস প্রেম করবেন। অনেক স্বপ্ন বুনবেন। হয়তো আপনি আপনার বেসুরো গলায় একটি গানও শোনাবেন।
আর আছে আপনার বন্ধুরা। ছ্যাঁকা খেয়ে বসে আছেন। তারা চলে আসবে।
– ব্যাপার না দোস্ত। একটা মেয়েই তো গেছে। আমরা তো আছি। মন খারাপ করিস না। একটা পার্টি দে ছ্যাঁকা খেলি বলে।”
আপনার মন খারাপ থাকবে আর?

সবচেয়ে বড় ব্যাপার এতদিন ধৈর্য ধরেছেন। আর একটু ধৈর্য ধরুন। আপনার খারাপ সময় কেটে যাবে। ভালো সময় আসবে। আপনি মুক্তি পাবেন, মুক্তির আনন্দ পাবেন।

সুইসাইড করলে এসব কি আপনি পাবেন? পৃথিবীর ছোট ছোট সুন্দর ঘটনা এবং মুহুর্তগুলো আপনি কেন মিস করবেন বলুন?
জীবন সুন্দর। জীবনের অনেক গল্প থাকে। অপেক্ষা করুন। ভালো সময়ের গল্পও আসবে।

মোট পড়েছেনঃ ৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. জীবন থেকে চলে যাওয়া কোন বাহাদুরি কাজ নয়
    জীবন একটি সংগ্রাম,লড়াই করে টিকে থাকা
    তা সে নিজের সাথেও লড়াই হতে পারে মাঝে মাঝে।

    ভালো লেখা।

  2. একদম আমার মনের কথাগুলো বলে দিয়েছেন। আমি লিখলে এত সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলতে পারতাম না।

    জীবনে ভেংগে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট।

    প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে আর যায়। অতীতে হয়ত ভাল সময় কেটে গেছে, এখন এসেছে খারাপ সময়। খুব খারার সময় চলছে আপনার। আপনি কি করে বুঝবেন, এই খারাপ সময়ের পরেও অনেক ভাল সময় আসতেছে, যে সময়টায় আপনি স্বর্গীয় সুখ অনুভব করতে থাকবেন আর আরো কিছুদিন বেচে থাকার জন্য প্রর্থনা করবেন। সুতারাং অপেক্ষা করুন, দেখবেন ভাল সময় চলে এসেছে একসময়। তখন হয়ত নিজেকে পৃথিবীর সেরা সুখি মানুষ মনে হবে। সুতারাং আগে বাচতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধর্য্য ধরতে হবে।

  3. জীবনটা আসলেই অনেক সুন্দর–আর এই ছোট্ট জীবনে আমাদের এমন অনেক স্মৃতি থাকে যা আমাদেরকে নতুন করে বাঁচতে শিখায়….ভালো লিখেছেন (y)

  4. কতোটা হতাশার মধ্য দিয়ে গেলে মানুষ এমন সিদ্ধান্ত বেঁছে নেয় ? আসুন, আমরা আমাদের পাশের মানুষগুলোকে বুঝার চেষ্টা করি, পাশে থাকি, বেঁচে থাকার অনুপ্রেরনা দেই।

  5. ছোট একটা ঘটনা মনে পরে গেলো তোর লেখা পড়ে।আমরা দুবোনই একসাথে এস,এস,সি পরীক্ষা দিই। পরীক্ষার রেজাল্ট যেদিন দিলো, সেদিন আমরা দুবোন একটা পিকনিকে গিয়েছিলাম। কোনভাবেই পেপার মেনেজ করতে পারছিলাম না। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি দেখি আমাদের ঘর রজনীগন্ধার স্টিক দিয়ে সুবাসে ভরা, আর আমার মা-বাবার চোখে পানি। জীবন সত্যিই সুন্দর, শুধু একটু দেখবার মন চাই।
    সুন্দর গুছিয়ে লেখা।

মন্তব্য করুন