স্বপ্নঘুড়ি

ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে / ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি / ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি/ হব বলে স্বপ্নঘুড়ি।
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।
জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুড়ি।

 

গানটিতে পেয়ে বসেছে আমাকে।বারবার শুনছি এই গান।মোবাইল,ল্যাপটপে চলছে চলছে বারবার।যখন সব কিছুর সাউন্ড অফ করে রাখি,তখনো শুনছি।সাউন্ড বক্স ছারাও যে গান বাজে এই গান শুনে প্রথম বুঝলাম। শুনে দেখুন আপনাদেরও ভাল লাগবে আশাকরি।

ইচ্ছে ছিল ফটোগুলোর মধ্যে গানের লেখা গুলো দিয়ে দেই।কিন্তু ফটো এডিটে বড্ড আনাড়ি আমি তাই দিতে পারলাম না।অভিজ্ঞজনেরা যদি একট্টু পরামর্শ দিতেন,তাহলে ভবিষ্যতে কোন এক পোষ্টে চেষ্টা করে দেখতাম ফটোর মাঝেই লেখা দেয়ার।

গানটি শুনুন এখানে ক্লিক করে

শিরোনামঃ স্বপ্নঘুড়ি
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য

ছবি গুলো সব গুগল থেকে নেয়া।

মোট পড়েছেনঃ ১,৪৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. স্বপ্ন নিয়ে এসেছে স্বপ্নঘুড়ি (y)
    গানের লাইন আর ছবিগুলো যেভাবে দিয়েছেন আমার মতে ওটাই ঠিক আছে:)
    ধন্যবাদ এমন স্বপ্নময় একটা গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য.. -{@

  2. গানটা সুন্দর… (y)
    শুন্য ব্যান্ড দিনদিন আমার প্রিয় হয়ে যাচ্ছে। (3
    এই ব্যান্ডের আরেকটা গান “বেদনা” আমার ভীষণ প্রিয়। শুনে দেখতে পারেন। ইউটিউবে আছে।

  3. গানের কথাগুলো সুন্দর অবশ্যই, তবে এর সাথে এতো সুন্দর সব ছবি মিলিয়ে দিয়েছেন, দারুন দারুণ।
    এই ছবিগুলোতে লেখা এড করে দিলে মনে হয় এতো ভালো লাগতো না, এটাই ঠিক আছে আমার মতে।
    আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে লেখা এড করবার, কাজে লাগাতে পারেন। Thumbnail এ রাইট ক্লিক করে open with..paint দিতে হবে। এরপর ওখানে টেক্সট লিখুন। কেমন শিখলেন প্রমাণ দিন 🙂
    স্বপ্ন নাম বলে সারাক্ষণ স্বপ্নের মধ্যেই থাকতে হবে!!!

    1. আপনি এবং কৃন্তনিকা আপু বললেন একই কথা।তাহলে এটাই ঠিক আছে 🙂 শিখলাম ছবিতে কিভাবে লেখা দিতে হয়।প্রমান দেব কেমন শিখলাম 🙂 -{@

  4. গানটি নতুন শুনলাম
    কথা,সুর,সঙ্গীত,কন্ঠ দারুন।
    ছবি কালেকশন ভালোই করতে পারেন দেখছি।
    শুন্য ব্যান্ডের নামই এই প্রথম জানলাম।

  5. গানের কথার সাথে মিলিয়ে মিলিয়ে ছবি,বাহ্‌ কী ভাল লাগলো!!
    এক কথায় অনবদ্য।
    গানটা এমনিতেই সুন্দর।আজ যেন আরো বেশি ভাল লাগলো…। (y)

    1. মনটা অনেক খারাপ ছিল গানটা শুনে মনটা ভাল হয়ে গেল।ছবির সাথে মিলিয়ে গানটা শুনতে খুব বেশি ভাল লাগলো।
      ধন্যবাদ ভাইয়া,এমন মন ভাল করা পোস্টের জন্য।

  6. খুব গান শোনা হচ্ছে বুঝি? স্বপ্নঘুড়ি হবেন বলে ঘুমিয়ে পরেন? আমি তো জেগে জেগেই স্বপ্ন দেখতে পারি 🙂
    খুব সুন্দর প্রত্যেকটি ছবি, গানের লাইনগুলোর সাথে মিলে মিশে গেছে। ছবি দেখেতো বৃষ্টিতে ভিজতে করছে। গানটা খুব খুব ভালো লেগেছে। বেশী করে গান শুনুন, আমাদেরও শোনান।

    1. খুব শব্দটি চার বার ব্যবহার করলেন।জেগে জেগে স্বপ্ন দেখা যায় বুঝি?আমাকে একটু শিখিয়ে দিলেও পারতেন।আপনার আপত্তি না থাকলে একসাথে বসে ইচ্ছে মত স্বপ্ন বানিয়ে দেখতাম।ভিজুন বৃষ্টিতে,বৃষ্টি হোক আপনার আকাশে।স্বপ্নের মাঝে পাওয়া কিছু গান নিয়ে পোষ্ট দেব ভাবছি।আপনার ভাল লাগতে পারে।বেশী করে গান শোনার ফলাফল এটি 🙂

      1. কি বললেন? খুব শব্দটা কম ব্যবহার করেছি? আরো চাই?
        আপনি খুব পঁচা লোক, বেশি বেশি গান শুনছেন, আর আমাদের শোনাচ্ছেন একটা।
        খুব সুন্দর করে আরো কয়েকটা গান শেয়ার করুন, খুব সুন্দর ছবি দিয়ে।
        জেগে জেগে স্বপ্ন দেখতে হলে আমারে মতো খুব পাগল হতে হবে। 🙂

  7. স্বপ্নঘুড়ি তো এক্কেবারে সাত আকাশের উপরে নিয়ে গেলো! কখন কী করে এতো উপরে চলে গেছি টেরই পাইনি। শেষ ছবিতে পৌঁছে বুঝলাম অনেক উপরে পৌঁছে গেছি। একরাশ ভালো লাগা দিলো ছবিগুলো। এমন আরও অনেক গান-ছবি দেখতে চাই।

মন্তব্য করুন