“” উড়ো মেঘ “”
যদি হই তোর বৃত্তে বন্দী
করবি কি তুই মনের সাথে সন্ধি?
সুঁতো কাটা ঘুড়ি আমি
যদি তোর উঠোনেই আছঁড়ে পড়ি
ঠাঁই কি দিবি মন পাঁজরে
তুচ্ছ আমায় আপন করি?
জীবন জুড়ে নাইবা পেলাম
পাই যেন গো আত্মা জুড়ি।
বলনা আমায় বলনা সখা
কেমনে তোর হৃদয় হরি?
মোট পড়েছেনঃ ৬৮৬জন
আজ পড়েছেনঃ ০জন
উড়ো মেঘে ভালোলাগা এবং শুভকামনা।
ভালো লাগলো 🙂
বাহ! সুন্দর। বাচ্চাদের অনুভুতির মত। টিনেজ প্রেম…
কেমনে তোর হৃদয় হরি?
এখানে কি কেমন হবে নাকি কেমনে হবে লেখিকা খুলে বলবেন ।
ভাল লেগেছে অল্প কথায় অনেকটা বুঝিয়েছে ।
আপনি ভালো লিখেন নিঃসন্দেহে কিন্তু শুভেচ্ছা বিপরীতে আমাদের যে একটি তুচ্ছ ধন্যবাদ পেতে ইচ্ছে করে।
বেশ । লিখে যান ।
ভাল লাগল।