
ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি ।
একটি অতি প্রচলিত জনপ্রিয় প্রবাদ ।
আমরা কমবেশী সবাই ঘুঘু দেখলেও এই ঘুঘু ধরার ফাঁদ অনেকেই দেখেন নি ।
কয়েকদিন আগে একটা ছেলে দেখলাম মাঠে ঘুঘু শিকার করছে । আমারও অনেকদিনের শখ ছিল ঘুঘু ধরার ফাঁদ দেখার । দেখলাম এবং ফটোও তুলে রাখলাম আপনাদের জন্য ।
অন্তত আজ থেকে যেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন । শুধু ঘুঘু নয় ঘুঘুর ফাঁদও দেখেছি ।
এবার এই ফাঁদ সম্পর্কে একটু বিস্তারিত বলি
এটা খুবই সুক্ষ এবং শক্ত সুতা দিয়ে তৈরি । এবং এর ফাঁস গুলো দেখতে অতি নিরীহ কিন্তু অতি ভয়ংকর একবার এই জালে ফেঁসে গেলে বের হওয়া প্রায় অসম্ভব ।আপনারা ছবিতে যেটা দেখছেন এটা হল জালটা বিছানোর আগের অবস্থা । এই জাল ঘুঘুর চারনভূমিতে কৌশলে বিছানো থাকে । এত সুক্ষ ফাঁদ যে আপনি ও হঠাৎ করে ঠাওর করে উঠতে পারবেন না ।

ঘুঘু ধরার ফাঁদ বোধহয় মায়া। পোষা ঘুঘুটি ডাকবে আর বন্য ঘুঘুটি ডাকে সাড়া দেবে মায়ায়। আসবে কাছে। ধরা দেবে পোষা ঘুঘুটির আপন আলয়ে।
ওটাও একটা পদ্ধতি হতে পারে । তবে এই পদ্ধতিতে আমি নিজেই দেখেছি ওরা কিভাবে ঘুঘু ধরে । আধা ঘন্টায় তিনটি ধরল ।
এই ফাঁদ কোথায় পাওয়া যায়?
সম্ভবত বাজারে পাওয়া যাবে না । শিকারি রা স্থানীয়ভাবে সুতা কিনে নিজেরাই তৈরী করেন । ।
দাদা আবার যদি দেখতে পান তাহলে একটা সংগ্রহ করার চেষ্টা নিয়েন।
চমকপ্রদ খবর -{@
চমৎকার খবরই বটে । ধন্যবাদ ।
ঘুঘু ধরার ফাঁদ এই প্রথম দেখলাম— মুক্ত আকাশে ঘুঘু উড়ে বেড়াক
আমিও প্রথম দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ।
দেখলাম এই প্রথম।ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ । অদেখা কে দেখার আকাংখা মানুষের সহজাত বৈশিষ্ট্য ।
মজা পাইলাম 🙂
আমি দেখেছি পোষা ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে 🙂
ঐ পদ্ধতি টাও দেখতে হবে । আপনি তো দুইটাই দেখলেন । এবার আমাদের দেখার ব্যাবস্থা করে দিবেন । । ভাল থাকবেন ।
ফাঁদ দেখলাম,ঘুঘুটা খুবই কিউট 🙂
হুম । প্রকৃতির সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর ।
ঘুঘুর ফাঁদ দেখা যাচ্ছে একটি সুক্ষ্ম শিল্প 🙂 ধন্যবাদ।
ঠিকই বলেছেন এরা অনেক সময় এবং শ্রম দিয়ে এটা তৈরি করে । ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
যাক আপনার সুবাদে এইবার ফাঁদও দেখে নিলাম। ধন্যবাদ।
অবশ্যই , দূর্লভ কোন কিছু চোখে পড়লে আপনারা ও আমার চোখ দিয়ে সেগুলি দেখা থেকে বঞ্চিত হবেন না । ধন্যবাদ শুভ কামনা ।
আগে গল্প শুনেছি । আজ দেখলাম। ভালোলাগা রইলো ।
অনেক ধন্যবাদ । আমিও এটা জীবনে প্রথম দেখলাম ।
বাহ মজার তো, এবার বলতে পারবো ঘুঘু দেখেছি, ঘুঘুর ফাঁদও দেখেছি 🙂
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ও ধন্যবাদ । আমাদের সাথে টেক্কা দেয়া এত সহজ নয় । ঘুঘু আর ঘুঘুর ফাঁদ দুইটাই দেখেছি । :D)
ভালো পোষ্ট 🙂
ধন্যবাদ মামা
ধন্যবাদ সঞ্জয় ভাই।
ঘুঘু এবং ফাঁদ দুইটাই দেখানোর জন্য…। 😀
ধন্যবাদ আপু । :D) 😀
ঘুঘু এবং ফাঁদ দুটোই দেখা হলো সোনেলায় 😀
ধন্যবাদ । ভালো থাকবেন ।