একটি অ-লেখার ছিন্নাংশ……১

প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।

ভাবছি……

বসে আছি নত চোখে ধুন ধরে
তোমার ই উঠোনে , পিঁড়ি পেতে;
তোমাকে দেখব বলে……
নিরবে সরব অপেক্ষা
পলকহীন গাঢ় নিশ্চুপ রুদ্ধশ্বাস নিরবতা ;
তবে—–
ভেবোনা তোমাতেই সেঁধোতে হবে
নিয়েছি এমন পণ ,
তুলে দেব হাতে বিষের পুতুল…
স্যাঁতানো সেঁকো বিষ গুজে দেব তোমার ঠোঁটে!
ভালোবাসার  ছলে ।

মোট পড়েছেনঃ ৭৫১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ” প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।” — অসাধারন উপলব্দির প্রকাশ ।

    ভাবনা তো ভয়াবহ ।

    1. আসলে ব্যাপারটি কিন্তু এমন নয় , আমার মায়ের ভাষা কঠিন হতেই পারেনা ।
      আপনি ক্ষাণিকটা সহজ ভাবে সহজ করে নিলে হয়ত এমন মনে নাও হতে পারে যদিও আমি প্রায় কিছুই জানি না
      কিন্তু জানার চেষ্টা করতে চাই প্রাণ মন দিয়ে ।
      পুনরায় লেখার জন্য আবার ও ধন্যবাদ ।

মন্তব্য করুন