যারা নীতিমালা পড়েননিঃ নীতিমালা অনুসরণ করুন

১ / সোনেলা ব্লগ দৃঢ় ভাবে বিশ্বাস করে আমরা জাতি হিসেবে বাঙ্গালী এবং নাগরিকতায় বাংলাদেশী।

২ / সোনেলা ব্লগ বিশ্বাস করে , এই দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার। যে যার ধর্ম পালন করবে। একে অন্যের ধর্মের উপর জোর জবরদস্তি করবে না ।

৩ / সোনেলা ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করে ।

৪ / ১৯৭১ এর ঘৃণিত খুনি ধর্ষক রাজাকার আলবদর আলসাম্‌স এবং এর সমর্থনকারীদের দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিৎ – সোনেলা এটি আন্তরিক ভাবে বিশ্বাস করে।

নীতিমালার প্রশ্নে যে সমস্ত বিষয়ে আপোষ করা হবে না ।
১ /  মহান স্বাধীনতা যুদ্ধ , মুক্তিযোদ্ধা সম্পর্কে সামান্য সমালোচনা গ্রহন করা হবে না ।

২ /  জাতীয় সঙ্গীত,জাতীয় পতাকা সম্পর্কে কোন সমালোচনা মূলক পোস্ট দেয়া যাবেনা।

৩ /  বাঙালির ঐতিহ্য , ভাষা আন্দোলন , শহীদ মিনার , জাতীয় স্মৃতি সৌধ এবং অন্যান্য ভাস্কর্য যা আমাদের মহান জাতিসত্তা , মুক্তিযুদ্ধ , ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে , এ বিষয়ে কোন সমালোচনা করা যাবে না ।

৪ /  কোন অশ্লীল লেখা , ছবি , ভিডিও কোন ব্লগার পোস্ট করলে , বা  মন্তব্যে কোন অশ্লীল শব্দ , বাক্য , ছবি , ভিডিও ব্যবহার করলে , কোন ধরনের সুযোগ না দিয়ে সেই ব্লগারকে বহিষ্কার করা হবে ।

৫/  সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।

৬ / নারীদের সম্পর্কে আজে-বাজে মন্তব্য বা নারীদের নিচু করে কোনো পোস্ট দেয়া যাবে না।

৭ /  যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে , পরবর্তীতে প্রমাণ পাওয়া গেলে তা মুছে ফেলা হবে । অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে।

৮ / পর্ণ বলে বিবেচিত সব ধরনের লেখা , ছবি , ভিডিও , ওডিও প্রকাশ করলে কোন সতর্কবাণী ছাড়াই সংশ্লিষ্ট পোস্ট ও ব্লগারকে অপসারন করা হবে।

৯ / যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে ব্লগারকে অপসারন করা হবে।

১০ / কোন হত্যাকাণ্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।

১১ / সোনেলা ব্লগ কর্তৃপক্ষ  মনে করলে এক লাইনের বা একটি মাত্র ছবি দিয়ে অর্থহীন/বক্তব্য হীন/অযৌক্তিক পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারে।

১২ /  সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনও কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।

১৩ / ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালি পূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।

১৪ / কোন ব্লগার অব্যাহত ভাবে বিজ্ঞাপন মুলক প্রচারণা করলে, তার পোষ্ট হতে বিজ্ঞাপন / পোষ্ট মুছে দেয়া হতে পারে এমনকি তার ব্লগীং সুবিধা বাতিল হয়ে যাবে।
বিজ্ঞাপন বলতে কোন পণ্য বা সোনেলা ব্লগ ব্যতীত অন্য কোন সাইটের প্রচারণা বুঝাবে।

১৫ /  সোনেলা ব্লগে প্রকাশিত যে কোন ব্লগারের লেখার সকল দায়-দায়িত্ব পোস্ট দাতা ব্লগারের নিজের। সোনেলা ব্লগে প্রকাশিত ব্লগারদের লেখা সম্পর্কিত কোন দায়-দায়িত্ব বহন করবে না।

১৬ / কপিরাইট আইনের প্রতি যত্নবান হতে হবে। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা লিংক বিতরণ করা যাবে না । করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।

১৭ /  বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।

সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।

মোট পড়েছেনঃ ৭৭৬জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. পড়া আছে, তবে যারা অন্যের লেখা পড়েননা তাঁদের পোষ্টে এই নীতিমালা মন্তব্যে দিয়ে দিলে ভালো হয়। কারন তাঁরা এই পোষ্টও পড়বেন না।

  2. খুবই আশা করেছিলাম — এমন একটি পোস্ট কেন সোনেলা মডু ঝুলায় না —। মনের আশা দেরীতে হলেও পূর্ণ হলো —–পড়েছি খুবই যত্ন নিয়ে —। নীতিমালার প্রতি শ্রদ্ধা রইল
    আশা করি মনে রাখার চেষ্ট করবো —
    শুভকামনা জানাই প্রিয় সোনেলাকে ——

    1. নীতিমালা ধারাঃ
      ১৭ / বাংলায় ব্লগার নাম এবং বাংলা ব্যতীত অন্য কোন বর্ণমালায় পোস্ট বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না ।

      এরপরে মন্তব্য করলে বাংলায় করবেন। বাংলা কিভাবে লিখতে হয়, তা এখানে শিক্ষা দেয়া হয়। আপনি নেটে সার্চ দিন, বাংলা লিখতে পারার অনেক পোষ্ট পাবেন। তা থেকে শিখুন।

  3. নীতি মালাটা এই মাত্র পড়লাম । খুবই সুন্দর … এক কথায় ভাল লেগেছে । কিন্তু এক দিনে, মাত্র একটি লিখা পোস্ট করা যাবে , আমি ব্যক্তি গত ভাবে সেটার পক্ষে না । আশা রাখি আগামীতে বিষয়টি বিবেচনা করবেন ।

    ধন্যবাদ
    আলমগীর হোসাইন
    ম্যান চেষ্টার , ইংল্যান্ড ।

    1. আমাদের সোনেলা ব্লগারদের অতীত অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।ব্লগ একটি মুক্ত প্লাট ফরম। এখানে যে কেউ এসে পোষ্ট দিতে পারেন। ফেইসবুকে কারো ব্যাক্তিগত status তার বন্ধু ব্যাতিত অন্য কেউ দেখেন না। ফেইসবুকে যত খুশি দেয়া যায়।
      ব্লগে সব সময়ই কিছু খারাপ মানুষ থাকে।মনে করুন আপনার একটি লেখা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে। তারা এই লেখাটি অন্য ব্লগারদের পড়তে দিবেনা।পরপর ১৫ টি পোষ্ট দিয়ে আপনার লেখাটি দ্বিতীয় পৃষ্ঠায় নিয়ে যাবে। এমন হয়েছে এই ব্লগে। তখন পোষ্ট দিয়ে সবার মতামত নিয়ে এই একটি পোষ্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
      ব্লগে খারাপ মানুষের পদচারনার একটি উদাহারন- প্রতিদিন যত নতুন ব্লগারকে আমরা অনুমোদন দেই,তার চেয়ে বেশী নতুন ব্লগারকে ব্যান করি।
      শুভ কামনা
      শুভ ব্লগিং।

    1. প্রায় সব মোবাইলেই বর্তমানে বাংলা সাপোর্ট করে।একেবারে নিরুপায় হলে কি আর করা,মন্তব্যকারী ব্লগারের আগ্রহকেই মুল্য দিতে হবে তখন। -{@

মন্তব্য করুন