রাতের গল্প

কিছু কিছু রাতে ঘুমাতে নেই,
হারিয়ে যায় মহেন্দ্রক্ষণ ।
পাশ ফিরে মুখ ঘুরিয়ে নেয় একমুঠো সুখ ।
বাঁধা পড়ে নিশীথে হাঁসফাঁস করে কিছু দুঃখ,
তরলতায় মিশতে থাকে অনুরাগ ।
রাত ফুরুলে , গল্পও ফুরালো ।
গাঁ জ্বালা রোদের আধিক্যে শুরু হলো শহুরে দিন ।
এদের উপর রাগ করেই কাঁথা মুড়ি দিলো,
আমার আরো একটি নির্ঘুম রাত ।

মোট পড়েছেনঃ ১,৩৮৫জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. প্রতিটি ফ্রেমে যেন কাট্ কাট্ পিকচারাজাইসেশন। মসৃন লেখা তাতে কোন সন্দেহ নেই আর মূল চিত্রকল্প ছুতে না পারলেও ভাবনার খোরাক পেলাম, ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা জানবেন।

  2. রাতের পার্থক্য বুঝবার বয়স কি আমার হয়েছে আপু ? রাতে জেগে শুধু পড়াশুনা আর পড়াশুনা। কবিতা কিন্তু বুঝেছি আপু। একরাশ ভালো লাগা।

    1. যা বয়স তাতে না বোঝার ভান করলে হবে না।আমরি।সবাই রাত জেগেই সকল পড়া পড়ি।
      বোঝা গেল এবার। অনেক ভাল লাগা অবশ্যই।

মন্তব্য করুন