সবাই স্বাধীনতার পক্ষের লোক

অপরাধীরা যখন অপরাধ করে সময় মত তার শাস্থি ভোগ করে না বা পায় না , তখন তারা তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে দেয় কয়েক গুন সাথে সাথে তারা তাদের অনুসারীদের কেও তাদের কর্ম পন্থার সাথে সম্পৃক্ত করে এবং নিজের অপরাধ কর্মএর বৈধতার পক্ষে সাফাই গায় । বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ্যে বিরোধিতাকারী জামায়াতে ইসলামী দল আজ পর্যন্ত ৭১ এ নিজদের বিতর্কিত ভুমিকার জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক ভুল করেছে তাও স্বীকার করে নাই । সময়ের কাজ সময়ে সম্পুর্ন না করলে অপরাধীরা এমন করেই স্বাধীন দেশে চলতে পারে 🙁 যদিও নানান বৈরিতার মুখেও ৭১ এ স্বাধীনতার বিরোধিতা কারীদের জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে !! আমরা আমাদের দেশে এমন সব রাজনৈতিক দলকে দেখতে চাই যারা সবাই স্বাধীনতার পক্ষের সরকারি আর বিরোধী দল । আর সবার একটাই লক্ষ্য হবে সোনালি রুপালি সবুজ শ্যমলা আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মানে ঐক্যবধ্য হয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা । আর বাংলার জয় গান গাওয়া ।
জয় বাংলা

 
শাহ আজিজ .

মোট পড়েছেনঃ ৬২৮জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. জামায়াতে ইসলামী দল আজ পর্যন্ত ৭১ এ নিজদের বিতর্কিত ভুমিকার জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক ভুল করেছে তাও স্বীকার করে নাই ।
    এবং আগামিতেও করবে না।

    1. যখন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তাদের আদর্শ এর প্রতি সম্মান জানিয়ে এক হবে তখন স্বাভাবিক ভাবেই জামায়াত পরকালে চলে যাবে

  2. সরকারি এবং বিরোধী দুই দলই স্বাধীনতার পক্ষে, কবে দেখবো এমন? আজো এই দেশে এমন মানুষ কেনো থাকবে যারা এই দেশ টাই চায়নি? জানিনা কবে দেখব।

  3. এটা শুধুই স্বপ্ন যে দল থাকবে, কিন্তু দলাদলি থাকবে না…কাদা থাকবে, কিন্তু কাদা ছুঁড়াছুঁড়ি থাকবে না, সবাই এক হয়ে স্বাধীনতার পক্ষে কাজ করবে……বাস্তবে কি ধরা দিবে এই স্বপ্ন?.

  4. আমি আপনার টাইটেলই মত দেই – “সবাই স্বাধীনতার পক্ষের লোক” । পক্ষে – বিপক্ষের মতবাদ আর কয়েক দশক চলতে পারে – বাপ-দাদা দের জেনারেশন গত হলেই এই মারকেটিং টুল আর কাজ করবে বলে আমি মনে করিনা ।

মন্তব্য করুন