সুধা ও বিষ

সুধা ও শান্তির নীড়ে আমি এক বাকহীন পাখি
বোবা আর কালার অভিনয়ে আমি চেয়ে চেয়ে দেখি
বারুদ আর হৃদয়ের ঝলসানো প্রেম প্রেম খেলা
আঁখি তার ফাঁকির আগুন আমি ঝরাই কাব্যলীলা

উদরের বিষে আমি বিষ ঝরাই রক্তের বোধে
কালসাপের দংশনে ভাসি বেহুলা লখাই নদে
চাঁদ সওদাগরের পুত্র নই আমি তবু পড়ি গ্রাসে
জীবন সংশয় আমার ঘুমহীন পিরিতির ত্রাসে

মন পুড়ে গন্ধ ছড়ায় সারা দেহের বাটে
তুমি তো উড়াও ফানুস শান্তির ঘাটে।।

মোট পড়েছেনঃ ৬৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. কবি লিখন ভাই, এক টুঁ বেদনা ছেড়ে সুখের অনুভুতিতে কলম চালান

    জ্বলতে জ্বলতে আর কত ……………।

    উহ পারিনা।

    শুভেচ্ছা।

    1. বিষণ্ন জীবনের বিষে জর্জরিত প্রাণ।।
      তাই দুঃখকে জানাই আমি সশ্রদ্ধ সম্মান।।
      —- ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ে কমেন্ট করার জন্য।।

    1. বিষণ্ন জীবনের বিষে জর্জরিত প্রাণ।।
      তাই দুঃখকে জানাই আমি সশ্রদ্ধ সম্মান।।
      —- ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ে কমেন্ট করার জন্য।। -{@

মন্তব্য করুন