সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদ মুবারক

আমি মূলত একটা মফস্বল এলাকাই থাকি। এখানকার স্থানীয় ছেলেপুলেদের মধ্যে একটা “টম এন্ড জেরি” ভাব সব সময় দেখা যায়। বেপার টা আমার বেশ লাগে। আমরা নিজেরা নিজেদের পিটায়া ফাটায়া ফেলতে পারি কিন্তু বাহিরের কেও লাগতে আসলেই তার কপালে শুনি নামে।

সবচেয়ে মজার বেপার ঘটে ঈদের সময়। আমাদের কাছে ঈদ মানে নিজেদের কোরবানি সাইজ, দাম, কার বাবা কটা কোরবানি দিচ্ছে, বা কে কত দামের,কটা জামা নিলো তা নয়। আমাদের কাছে ঈদ মানে হলো মজা,পটকা ফাটানো,এক জন অন্য জনের বাড়িতে গিয়ে নির্লজ্জের মত বলা “মামি/চাচি খাবার কি আছে খাইতে দেন”। আমাদের এখানে যদি কেও কোরবানি না দিতে পারে তবে নির্দ্বিধাই অন্য একজনের কাছে গিয়ে বলে” দোস্ত বাপের বোনাস হয় নাই বা এবার ধানের দাম নাই আমাদের কোরবানি এবার হলো না”!!! তাহলে অন্য জন বলবে “দূর ব্যটা কি কশ,গোস্ত খাওয়া নিয়া কতা আমার বাড়িত আসপু,টেনশন নেস না “। আবার একজনের কোরবানির মাংস বানানো থেকে শুরু করে সব কিছুতে অন্য একজন সাহায্য করে নির্দ্বিধাই।

আর একটা কথা না বল্লেই নয়, সেটা হচ্ছে মেহেদী লাগানো। জামা,জুতা,কোরবানি হোক না হোক পটকার সাথা,মেহেদী লাগানো চাই। আট/দশ টা হাতে মেহেদী লাগায়ে দেয়ার পর নিজে না চাইতেও যখন দেখি আমার হাতেও জাগায়,জাগায় লাল হয়ে আছে তখন মনে হয় ঈদ মানে আসলেই খুশি।

আমার এলাকার সবার মত আপনাদের সবার ঈদ ও হোক আনন্দময় ও ঝামেলা মুক্ত।

ঈদ মোবারক

মোট পড়েছেনঃ ১,০৩৩জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. মফস্বল এলাকাগুলোতে বোধহয় সবাই এভাবেই মিলেমিশে ঈদ করে। শহর যত বড় হয়, সেখানকার জীবনধারা তত যান্ত্রিক হয় ওঠে।

    খুব ভালো লাগলো লেখাটি পড়ে… আপনার ঈদ আনন্দে কাটুক।  🙂

  2. কথ্য ভাষায় লেখা আপনার পোষ্টে ভালো লাগা জানালাম। আপনার উপস্থাপনা আলাদা, মনে হয় কথা বলছেন। আপনাদের মত যদি কুরবানী হতো সবার, তাহলে দেশব্যাপী আনন্দে ভরে যেতো। ঈদের শুভেচ্ছা আপনাকেও।

    1. শিষ্য এক বছর পর। ভাগ্যিস। তা না হলে তো তোমায় ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা বলেই শেষ করে দিতামদিতাম।

      এবার শোন শিষ্য আগে ঈদের দাওয়াত তারপর শুভেচ্ছা। উক্কে?

  3. এমন এলাকায় বসবাস করা ভাগ্যের বিষয়। ঈদের আনন্দ আসলে এমনই হওয়া উচিৎ। মিলে মিসে সবাই আনন্দ করে। ঈদ মুবারক আপু।

  4. ঈদ মুবারক ওস্তাদ।সাম্প্রতিক পোষ্টে মন্তব্য দেখে অবাক,এটি কার পোষ্ট? এবছর তো এমন পোষ্ট নেই।এসে দেখি ওস্তাদের 🙂 -{@

    1. এই কয়েক দিন আগে নিজের পুরাতন পোষ্ট গুলো দেখছিলাম। এই পোষ্ট এত গুলো মন্তব্য আর আমি জবাব দেই নি দেখে খারাপ লাগলো। তাই ভাবলাম একে বারে ঈদের আগের দিন শুভেচ্ছা জানানো যাবে।

  5. হা হা হা, তুই এক্কেবারে সময় মতো পোস্টের উত্তর দিচ্ছিস 😀 এক কাজ কর। একটা মন্তব্য রেখে দে। পরের বছর সেইটার উত্তর দিবি। 🙂
    কোরবানীর শুভেচ্ছা পিচ্চি ভূত। মজা কর, ঈদ হোক, ঈদের মত। ঈদি যা পাবি, আমারে কিছু শেয়ার দিস। কেউ আমারে ঈদের সালামি দেয়না। 🙁

    1. আমার ইচ্ছে ও সেরকমই ছিলো কিন্তু শেষ মন্তব্য টা যে আপনার তাই উত্তর না দিয়ে পারলাম না। 😀

      আপনাকে ঈদের বাসি শুভেচ্ছা। আচ্ছা আপনি যখন চাইছেন তখন যা পাবো সব দিয়ে দেবো। কিন্তু সমস্যা টা হলো আমি কিছুই পাইনি। :D)
      আপু এক কাজ করা যেতে পারে আর সেটা হলো আমি আপনাকে সালাম করলাম আবার আমিই আপনাকে সালামী দিলাম। ;?

মন্তব্য করুন