বন্ধুতাঃ কোথায় হারালো সেই দিনঃ খেরো খাতা

ফেইসবুক আইডি—–কমপ্লিট
গুগল+, জিটক —– কমপ্লিট
ইয়াহু ম্যাসেঞ্জার —কমপ্লিট
স্কাইপি ——-কমপ্লিট
ভাইবার ———–কমপ্লিট
উইচ্যাট ———–কমপ্লিট
হোয়াটসএপ ———কমপ্লিট
নিমবুজ ————কমপ্লিট

বন্ধুত্বের জন্য আরো কিছু কিছু সব করা শ্যাষ। ।
কিন্তু —
কোথায় সে বন্ধু ?
আমার ল্যাপটপ,এনড্রোয়েড মোবাইল আর বন্ধুত্বের এত্ত এত্ত আয়োজন
ফেবু মেবু সব নিয়ে যাক কেউ
আমার চাই শুধু ছোটবেলার লাটিম, মারবেল আর ডাংগুলি
যার ক্ষমতা বর্তমানের এই সব বন্ধুত্বের উপকরনের চেয়ে হাজার গুন বেশী।

কোথায় হারালো সে দিন

মোট পড়েছেনঃ ১৯০জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. শুনেছি এসবে নাকি অনেক অনেক বন্ধু পাওয়া যায়, একটি মাত্র ক্লিকে? কতোশত শুভেচ্ছা বানী !!!! হাজার লক্ষ্ মাইল দূর থেকেও বলে পাশে আছি !!!! অথচ একটি লাটিম, ডাংগুলি, মার্বেল এর এতো ক্ষমতা???????

    কমে যাবে দুরত্ব, বাড়বে হাহাকার।………

  2. বিজ্ঞান আমাদের বেগ দিলেও কেঁড়ে নিয়েছে আবেগ।

    আগে ছোট ছোট মুহূর্তে কত অনুভূতির রঙ দেখতাম। আর এখন সব কিছুই কৃত্রিম।

    ভালবাসাও যেন একটি ক্লিকে প্রকাশ করেই সবাই খুশি, কোথায় গেলো সে আবেগ?

    1. ভালবাসাও যেন একটি ক্লিকে প্রকাশ করেই সবাই খুশি, কোথায় গেলো সে আবেগ? [ছবি মুছে ফেলা হয়েছে]

      নেই কিছু আর।
      মরে গিয়েছে সব।

  3. আজ কে যে কোথায় আছি, কোন খবর নেইতো কারো

    অথচ তোর ঐ দুঃখগুলোয় অংশ ছিলো আমারো

    কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হাড়িয়ে যায়,

    কেন হারাচ্ছে সব বারাচ্ছে ভিড় হারানোর তালিকায়

  4. ভাইয়া, এখন জীবন ক্লিক আর ক্লিক। জায়গায় পাবেন নড়াচড়া লাগবনা। আসুন বসুন আর মাউস বাটন চাপুন।

    দূর এই কি জীবন!

    বিরক্ত কর।

    পূর্বে ছিল মার্বেল,

    হা ডু ডু, দারিয়া বাধা,

    গাদন খেলা,

    ৯ গুটির খেলা,

    ধান কাটার পর মাঠময় দড়া দড়ি করা।

    আর নায় …………

    যান্ত্রিক জিবনে ঘরেই কাটান। আর কি একজায়গাতেই সব পাচ্ছেন ডিজিটাল জুগে ।

    নাই সেই কানামাছি খেলা …………।

  5. চাইলেও তো সেই নির্ভাবনার দিনগুলো তে যায় না ফেরা…। 🙁
    দুনিয়াকে মুঠোবন্দি করে বন্ধুত্বের সীমানা কে অসীম করেও শৈশবের সেইসব অকৃত্রিম বন্ধুবেলা কে কিছুতেই আর ফিরে পাওয়া যাবে না…কখনোই না…।

    1. ঠিক বলেছেন , দুনিয়াকে মুঠোবন্দি করে বন্ধুত্বের সীমানা কে অসীম করেও শৈশবের সেইসব অকৃত্রিম বন্ধুবেলা কে কিছুতেই আর ফিরে পাওয়া যাবে না…কখনোই না…।

  6. সম্পর্কের মাঝে এসব এসে যাওয়াতে সম্পর্ক ডিজিটাল হয়ে গিয়েছে এখন। নীল খামের চিঠিতে কেমন হৃদয়ের ছোঁয়া থাকতো। এমন মেসেজ, মেইল কিছুতেই তা নেই। হৃদ্যতা বিদায় নিয়েছে।

মন্তব্য করুন