আমরা যারা পিসি ব্যাবহারকারী । সবাই কোন না কোন OS অর্থাৎ অপারেটিং সিষ্টেম ব্যাবহার করে থাকি ।
সবচেয়ে বেশী জনপ্রিয় হচ্ছে উইন্ডোস XP এবং উইন্ডোস সেভেন । অনেকে অবশ্য উইন্ডোস এইট ও ব্যবহার করেন ।
পিসি নতুন অবস্থায় যেমন স্পিড পাওয়া যায় পরবর্তীতে স্পিড তেমন থাকেনা । যা হোক আমি এখন সেভেনের স্পিড বাড়ানোর জন্য একটা ট্রিকস দিচ্ছি আশা করি সবার কাজে লাগবে ।
প্রথমে my computer সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন । একদম নিচে properties সিলেক্ট করুন । তারপর advanced system setting এ ক্লিক করুন । এবার performance setting এ ক্লিক করুন । custom সিলেক্ট করুন । চিত্রের মত করে দেখানো আই টেম ছাড়া বাকি অপশন গুলির টিক চিহ্ন উঠিয়ে দিন । Apply তারপর ok করুন ।
এবার যে কোন ড্রাইভে ঢুকে দেখুন । আপনার উইন্ডোসের স্পিড অবশ্যই আগের চেয়ে বেশী হয়েছে ।
২৩টি মন্তব্য
বনলতা সেন
এ সবে হবে না । কঠিন কঠিনগুলো দিন । আপনিও টেকি নাকি ?
অলিভার
ভিজ্যুয়াল ইলিমেন্ট বন্ধ করলে একটু ফাস্ট মনে হয় কিন্তু সেটাও খুব বেশি না। অপ্রয়োজনীয় সার্ভিস গুলিও বন্ধ করে দেখতে পারেন। এতেও বেশ কিছু RAM খালি হবে আর প্রসেসিং স্পিড বাড়বে 🙂
সঞ্জয় কুমার
কঠিন মানে ? একটু সহজ করে কলুন । আমি টেকি নই । পৃথিবীর সব বিষয়ে আগ্রহ আছে ।
সঞ্জয় কুমার
হুম থিম সার্ভিস বন্ধ করলেও কিছুটা স্পিড পাওয়া যায় । এছাড়াও রানে গিয়ে টেম্পোরারি অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করলেও কিছুটা স্পিড বাড়ে ।
অলিভার
তাহলে আপনি CCleaner ব্যবহার করতে দেখতে পারেন। এতে Temp ফাইল, Registry, ক্যাশ, কুকি সহ অপ্রয়োজনীয় প্রায় সব ডিলিট করতে পারবেন 🙂
ছাইরাছ হেলাল
CCleaner এ CometBird এ্যাড করতে চাই , সব স্টেপ বুঝিয়ে দিন ।
অলিভার
হেলাল ভাই সত্যি বলতে কি CCleaner এর অফিসিয়াল সাপোর্ট নেই এই CometBird ব্রাউজারের জন্যে। তাই কষ্ট করতে হবে আপনাকে। আপনি স্টেপ গুলি ফলো করলে আশা করি কাজ হবে।
ধাপ ১ : https://app.box.com/s/j0vpx2ep9wy71phmwbbv এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন।
ধাপ ২ : আপনার CCleaner এর ইন্টল লোকেশনে যান। সাধারনত এটা C:\Program Files\CCleaner হয়ে থাকে। তবে আপনার অপারেটিং সিস্টেম X64 হয়ে থাকলে সেটা একটু ভিন্ন লোকেশনে থাকবে। আপনি সেখানে যান।
ধাপ ৩ : এখন লিংক হতে ডাওনলোডক করা winapp2.ini ফাইলটি কপি করে এখানে রাখুন।
ধাপ ৪ : ব্রাউজার বন্ধ করে CCleaner চালু করুন। CCleaner এর Application সেকশনে দেখুন একটা নতুন আইটেমন যুক্ত হয়েছে Internet এর নিচে CometBird নামে। সেটা সিলেক্ট করা অবস্থায় আপনি Run Cleaner বাটন চাপুন।
আশা করি কাজ হয়ে যাবে।
ছাইরাছ হেলাল
এখন ই ফেবুতে অ্যাড রিকু পাঠান ।
অলিভার
লজ্জা দিচ্ছেন ভাই! আমি ও সমস্যায় পড়লেই একটু ঘাটি আর তাতেই যদি কিছু বের হয় সেটাই শেয়ার করার চেষ্টা করি।
তবে ফেসবুকে আমি আছি এই ঠিকানায় : http://goo.gl/oHyd6h
আপনাদের আইডি লিংক দিলে আমিই রিকোয়েস্ট করতাম 🙂
সঞ্জয় কুমার
হুম একদম কাজের কথা বলেছেন ।
জিসান শা ইকরাম
ট্রাই করে দেখি কমেট বার্ডে সি ক্লীনার এড করতে পারি কিনা 🙂
অলিভার
Windows 7 এর x86 আর্কিটেকচারে কাজ করছে সম্ভবত x64 সিস্টেমে আলাদা ভাবে দেখতে হবে। হাতের কাছে x64 মেশিন না থাকায় আপাতত দেখতে পারছি না।
নির্বাসিত নীল
সুন্দর পোষ্ট।
দেখি কাজ হয় কিনা…। 🙂
সঞ্জয় কুমার
অবশ্যই কাজ করবে । কাজ হলে অবশ্যই কমেন্টে জানাবেন । মন্তব্যের জন্য ধন্যবাদ
সঞ্জয় কুমার
special thanks অলিভার ভাই ।
অলিভার
:Overjoy:
সব কৃতিত্ব আপনার :Who-s-the-man:
সঞ্জয় কুমার
কি যে বলেন । তবে আমার মনে হয় সিসি ক্লিনার পর্টেবল ভার্শন টা ইউস করা বেশী ভাল । আমিও ওটা ইউস করি ।
প্রহেলিকা
তথ্যপূর্ণ পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম।
সঞ্জয় কুমার
ধন্যবাদ
জিসান শা ইকরাম
জানার কোন শেষ নেই 🙂
সঞ্জয় কুমার
ঠিকই বলেছেন
পুষ্পবতী
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ ।