বাবা

বাবা!
কষ্ট নেবে একটুখানি ! যেমন তুমি নিতে সদা
মাথায় তুমি হাত বুলিয়ে, একটুখানি হাসি দিয়ে
কষ্ট দিতে পার করে ঐ দূর আকাশের প্রান্ত ছুঁয়ে !!

বাবা!
সাহস দাও না একটুখানি, যেমন তুমি দিতে সদা
সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে বলতে তুমি দিবানিশি
অসৎ চিন্তা ত্যাগ করে সৎ সঙ্গে যেন মিশি !!

বাবা!
দাও না একটু প্রেরণা, যেমন তুমি দিতে সদা
‘ডু অর ডাই’ বলে তুমি- তাকাতে ঐ গম্ভীর চোখে
কাজ করতাম জোরসে জোরে, বলতো ভাল সব লোকে!!

বাবা!
সবাই আমায় ভরসা করে, চাওয়া তাদের অনেক বেশি
বলতে তুমি চাওয়াটা কমটি হবে, কাজ-পড়ায় মনটি দাও
নিজকে গড়-অপরকে গড়, গরীবের প্রতি একটু চাও !!

বাবা !!
কত্ত বছর হলো বাবা, এবার তুমি ফিরে আস
এত্ত কষ্ট জমে আছে, বুকের মাঝে ভারটি হয়ে
আসলে তুমি সবই বলবো ! আসবে তুমি ছুটি নিয়ে !!

(বাবা !! খুবই মনে পড়ে তোমাকে !! তোমাকে মনে পড়লেই চোখের জলের ঝর্ণা বয়ে যায়- কেন তুমি না ফেরার দেশে চলে গেলে !!!)

উৎসর্গ : বিশ্বের সকল বাবাকে

লাইলী আরজুমান খানম (লায়লা) , ৮ আগস্ট,২০১৪

 

মোট পড়েছেনঃ ৮২০জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আপনার অনুভবের এই অনুভবে শুধু সিক্ত হওয়া ছাড়া আর কী ই বা করার আছে ।
    হারানো আপনজনদের এই শূন্যতা কিছুতেই পূরন হওয়ার নয় । এ যেন শুধুই দীর্ঘশ্বাস বয়ে বেড়ানো ।
    সব কিছু সত্ত্বেও আপনি আপনার মতই মাথা উঁচিয়ে দাঁড়াবেন এই কামনাই করি শুধু ।

  2. কাঁন্না দিয়েই মনকে একটুখানি শান্তনা দিতে পারবেন তাছাড়া আর কিছুই করার নেই! আর আপনি আপনার বাবার জন্য সব সময় দোয়া করবেন। আর প্রতেক বাবারাই সন্তা্নে্র কাছে হয় আদর্শ.–আপু, (নষ্ট ক্যাঁপাচিটার)

    1. বাবার জন্য দোয়া করি সাইদুর ভাই —
      ঠিক তাই — বাবারা সন্তানের কাছে আদর্শ হয় — সকল বাবা ভাল থাকুক– যারা না ফেরার দেশে চলে গিয়েছে তাদের জন্য দোয়া রইল

  3. আপনার এই লেখা পড়ে আমার বাবার কথাই মনে পড়ে । বিপদে যে ছিল একমাত্র সাহায্যকারী সকল
    বিপদে আপদে । আপনার বাবা যেখানেই থাকুন আল্লাহ তাকে ভালো রাখুন এই কামনাই করি ।
    আমাদের মাঝে আসবেন এ সব সময়ে । আমরা আপনার কাছেই থাকব ।

    1. সবার বাবা ভাল থাকুক — সুস্থ্য থাকুক —। যে সকল বাবারা না ফেরার দেশে চলে গিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করছি —
      হুমম সময় পেলেই ছুটে আসি সোনেলায় আপনাদের মাঝে — এখানে আসলেই মনে হয় নিজের বাড়িতে স্বজনদের মাঝে ফিরে এসেছি —
      আপনার জন্য শুভকামনা রইল

  4. বাবা, সত্যিই এক বন্ধু। যে শত সমস্যায়ও হাল ধরতে বলবে আর না পারলে সাথে এসে হাল ধরবে। বিশ্বাস আর সঠিক রাস্তা দেখানোর সৎ উপদেশ একমাত্র বাবার কাছেই পায় তার সন্তান। আর ভালোবাসা, সেটা তো পায় নিঃস্বার্থভাবে।

    যেখানেই থাকুক, সকলের বাবা ভালো থাকুক।

  5. হৃদয়ে দাগ কাটার মত অনুভূতি, চোখে জল আসার উপক্রম, দোয়া করি আপনার বাবার জন্য যেখানেই থাকুক না কেন যাতে ভাল থাকে। ছায়া হয়েই যেন থাকে আপনার পাশে।

    1. তাই যেন হয় ৥ প্রহেলিকা । বাবাকে খুব ভালবাসতাম। বাবার অভাব খুব অনুভুব করি।
      সবার বাবা ভাল থাক — আমার বাবাও শান্তিতে থাক —
      আপনার জন্য শুভকামনা রইল

    1. আসলে বাবার অভাব পূরণ করা যায় না — বাবা তো বাবাই হয় — আমার বন্ধুরা বলতো তোর বাবা কিন্তু আমাদেরও বাবা — খুবই উদার ছিল আমার বাবা — সকল ধর্ম বর্ণ, শ্রেণীর মানুষকে একই ভাবে দেখতেন — মুক্তিযুদ্ধির সময় আমাদের এলাকায় বাবার বড় একটা ভূমিকা ছিল —
      আপনার বাবার জন্য দোয়া করছি —
      সবার বাবা ভাল থাক অনেক বেশি —
      আপনার জন্য শুভকামনা রইল

  6. “ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা
    পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা ?” ধন্যবাদ কবি বাবাকে মনে করিয়ে দেবার জন্য।

    1. ঠিকই বলেছেন সত্য দা । আমার বাবাতো আমার বাবাই — আমার বাবার মত কে আছে !!! সবার বাবাকে শ্রদ্ধা আর ভালবাসা
      আপনার জন্য শুভকামনা রইল

    1. হুমমম — বাবাকে ভীষণ ভালবাসি, শ্রদ্ধা করি — সবার বাবাই ভাল থাকুন — সবার বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল
      আপনার জন্য শুভকামনা সব সময়ের জন্য

মন্তব্য করুন