বিকেলের চায়ের কাঁপটা আজ ছন্নছাড়াই বলতে পারিস
কাউকে হয়তো খুঁজে ফিরে
সঙ্গী করবে বলে।
তোর বসার জায়গাটা আজ ফাঁকাই আছে
তোর পাঞ্জাবীর ছেঁড়া বোতাম ও রেখে দিয়েছি খুব যতনে।
ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,
বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে
যদি মনে পড়ে কখনো,
যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে।
তোর শার্টের বুক পকেটে আজও
একটা করে চিঠি রাখি
আবার দিন শেষে তা নিজহাতে ছিঁড়ে
ছুঁড়ে ফেলি ডাস্টবিনে।
বলতে পারিস কেন এমন হয়?
কেন তোকে খুঁজে ফিরি ঘরময়?
কেন তোর শার্ট গায়ে চাঁপিয়ে
তোর শরীরের গন্ধ খুঁজে পেতে চায়?
বলতে পারিস কেন,আমি এতোটা তোকে চায়?
মোট পড়েছেনঃ ৭৭৩জন
আজ পড়েছেনঃ ০জন
এত কেনোর উত্তর জানা নেই আপু। শুধু জানি ভালোবাসা এমন করিয়ে নেয় আমাদের কাছ থেকে। ভালো লেগেছে আপনার আবেগপুর্ন কবিতা। ঈদ মোবারক।
🙂 ধন্যবাদ ।ঈদ মোবারক
বলতে পারিস কেন,আমি এতোটা তোকে চায়?
ভালো লেগেছে……। :c
🙂 ধন্যবাদ
স্বাগত আপনি এখানে ।
সুন্দর আবেগময় ভালোবাসার কবিতাটি পড়তে ভালোই লাগল ।
লিখুন নিয়মিত ও পড়ুন নিয়মিত অন্যদের ।
ধন্যবাদ।অবশ্যই
ভালোবাসা শুধু এ বেলার নয় ।
চিরকালীন ভালোবাসা । লিখুন নিয়মিত । পড়তে আসব ।
ধন্যবাদ 🙂
তোর শার্টের বুক পকেটে আজও
একটা করে চিঠি রাখি
লাইনটি বেসম্ভব সুন্দর। অনুভুতির নান্দনিক প্রকাশ ভাল লাগলো খুব কবি. লিখুন নিয়মিত।
অনেক ধন্যবাদ
বেশ টাচি কবিতা। এমন সুন্দর লেখা পেলে অপেক্ষা তো করতেই হবে।
স্বাগতম আপনাকে সোনেলায়। -{@
সোনেলায় স্বাগতম -{@
গভীর ভালোবাসা উপলব্দি করা যায় প্রতিটি লাইনে।
শুভ কামনা
শুভ ব্লগিং ———–
‘ ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,
বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে
যদি মনে পড়ে কখনো,
যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে। ‘ – বার বার পড়ছি এই লাইন চারটি। আপনার প্রথম পোষ্টেই প্রমান করেছেন যে আপনি ভালো লেখেন। পড়তে চাই আরো -{@