এবেলার ভালোবাসা

বিকেলের চায়ের কাঁপটা আজ ছন্নছাড়াই বলতে পারিস

কাউকে হয়তো খুঁজে ফিরে

সঙ্গী করবে বলে।

তোর  বসার জায়গাটা আজ ফাঁকাই আছে

তোর পাঞ্জাবীর ছেঁড়া বোতাম ও রেখে দিয়েছি খুব যতনে।

ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,

বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে

যদি মনে পড়ে কখনো,

যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে।

তোর শার্টের বুক পকেটে আজও

একটা করে চিঠি রাখি

আবার দিন শেষে তা নিজহাতে ছিঁড়ে

ছুঁড়ে ফেলি ডাস্টবিনে।

বলতে পারিস কেন এমন হয়?

কেন তোকে খুঁজে ফিরি ঘরময়?

কেন তোর শার্ট গায়ে চাঁপিয়ে

তোর শরীরের গন্ধ খুঁজে পেতে চায়?

বলতে পারিস কেন,আমি এতোটা তোকে চায়?

 

মোট পড়েছেনঃ ৭৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. এত কেনোর উত্তর জানা নেই আপু। শুধু জানি ভালোবাসা এমন করিয়ে নেয় আমাদের কাছ থেকে। ভালো লেগেছে আপনার আবেগপুর্ন কবিতা। ঈদ মোবারক।

  2. তোর শার্টের বুক পকেটে আজও

    একটা করে চিঠি রাখি

    লাইনটি বেসম্ভব সুন্দর। অনুভুতির নান্দনিক প্রকাশ ভাল লাগলো খুব কবি. লিখুন নিয়মিত।

  3. ‘ ফিরবিনা জানি,তবু প্রতিদিন তাকিয়ে থাকি,
    বিষন্ন ঐ রাস্তা পানে হয়তো এই ইচ্ছা রেখে
    যদি মনে পড়ে কখনো,
    যদি রাস্তা ভুল করে ফিরিস আমার কাছে। ‘ – বার বার পড়ছি এই লাইন চারটি। আপনার প্রথম পোষ্টেই প্রমান করেছেন যে আপনি ভালো লেখেন। পড়তে চাই আরো -{@

মন্তব্য করুন