আপনার বাসায় যে মেয়েটি কাজ করে কখনো তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন ?
যদি যান, দেখতে পাবেন তারা আপনাকে দেখে কত খুশি হবে। কোন কিছু চিন্তা না করেই সব চেয়ে ভালো ডিম দেয়া মুরগিটা জবাই করে রান্না বসিয়ে দেবে। ক্ষেতে দৌড়াবে কচুর শাক তুলে আনবে। সন্ধ্যা পর্যন্ত আটকাবে পিঠা বানানোর জোগার করবে।
অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।
মহা বিরক্ত হবেন, কখন এরা যাবে সেই অপেক্ষা করবেন।
আমাদের টাকা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে সত্যিই আমরা অনেক গরীব ।
ঈদের আগে কাজের মেয়ের বাসার কেউ না কেউ নিশ্চয় দেখা করতে আসবে, তার জন্য পোলাও কোরমা না হোক অন্তত আপনি যা খাচ্ছেন সেটাই তাদের সাথে শেয়ার করবেন।
লুকিয়ে খেয়াল কইরেন, শাড়ীর আঁচল দিয়ে মহিলাটা তার চোখ মুছবে।
মোট পড়েছেনঃ ১,২৫৩জন
আজ পড়েছেনঃ ০জন
মনের দিক থেকে আসল গরীব আসলে আমরাই ।
ভালো লিখেছেন ।
আমি এদের খুশী দেখেছি । তাই লিখেছি 🙂
ঠিকই বলেছেন আসলে, আমরা মনের দিক থেকে অনেক গরীব, টাকা পয়সা মানুষকে কখনই ধনী করতে পারে না।
খুব সুন্দর একটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
গরীবদের সাথে এমন করলে অপার শান্তি পাওয়া যায় ।
মানুষ শুধু মনের দিক দিয়ে গরীব না, মানুষ অনেক লোভী ও স্বার্থপর। মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, ঠিক একই সাথে নিকৃষ্ট প্রাণী।
মুখে আমরা বড় বড় কথা বলি, কিন্তু কাজের সময় কেউই অন্যের ব্যাপারে ভাবি না… 🙁
ভালো মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
ভাল্লাগছে 🙂
ধন্যবাদ 🙂
আপনার কাছাকাছিও যদি আমরা সবাই না হলেও অনেক জন এমন করে ভাবতে পারলে
আমাদের সমাজটাই পালটে যেত ।
অবশ্যই সাধুবাদ আপনার ভাবনাকে ।
সমাজ আর পালটাবে এই স্বপ্ন এখন আর দেখিনা।
“অথচ যখন মেয়েটির বাবা মা আপনার বাসায় আসবে, তখন আপনি ফ্রিজের বাসি তরকারি খুঁজবেন।”
সবচে ঘৃণা করি এই স্বভাবটি। খাবার নিয়ে ছোটলোকি করা মনেহয় সবচে খারাপ কাজ। কারন খাদ্য পৃথিবীতে সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া সবচে বড় নেয়ামত।
এমন ছোটলোক মানুষের সংখ্যাই বেশী আমাদের সমাজে আপু ।
খুব ভালো লেগেছে আপনার কথা গুলো। এভাবেই ভাবা উচিত।
তবে সত্যিটা আসলেই এমন নয়। কেউ কেউ ভাবছে এটাই হয়তো ওদের প্রাপ্তি।
সত্যিটা আসলেই এমন নয়। কেউ কেউ ভাবছে এটাই হয়তো ওদের প্রাপ্তি (y) (y)
প্রায় সবাই এমন করেন। ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা।
ধন্যবাদ আপনাকে ।
ভাল পোষ্ট।
ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ।
ইমোশনে আঘাত পেলাম । চরম সত্য বাস্তব কথা লিখেছেন ।
এটিই আসলে বাস্তব।
বাস্তব কথা । আমরা আসলেও মনের দিক থেকে মানুষ হতে পারিনি
আপনি আমাদের ব্যস্ততার অজুহাতে ফাঁকি দিচ্ছেন ।
এই মায়াময় মমতা আমরা হারিয়ে ফেলছি ক্রমাগত ।
আপনার মত যেন আমরা সবাই ভাবতে পারি
হুম, মনের দিক দিয়ে গরীবরাই মূলত সত্যিকার অর্থে গরীব।
ভাল বলেছেন।
আসল গরীব অর্থ বিত্ত নয়, মনের দিক থেকে গরীব বিত্তবানরা প্রায় সবাই।
ভালো একটি উদাহারন দিলেন আপনি ।
বাস্তবতার একটা দিক তুলে ধরেছেন। ভালো পোস্ট।