রাত

এক মগ ক্যাফিন গলা দিয়ে নীচে নামতেই উবে গেলো সব ঘুম,
চোখের আলসেমি কে আর পরোয়া করি না ।
একটা নিরলস রাতের গল্পে আঁটকে আছে চোখ,
কিছু হিসেবের গরমিল আর মধ্যরাতের নিস্তব্ধতা উপভোগ করছি ।
বেশ লাগছে, একটা ছন্নছাড়া রাতও এতো আপন হয় ?
জানা ছিল না…
কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই !
আষ্টেপৃষ্ঠে বাঁধা একটা দায়সারা শৃঙ্খল… ও আমি বুঝি ।
পুরানো কষ্টগুলোকে ধুয়ে ফেলি নতুন কষ্টগুলোকে জায়গা দেবো বলে,
আমি জানি কালই তুমি আমাকে দেবে এক জোড়া আনকোরা
দলা পাকানো কষ্ট।
সে তুমি দিতেই পারো.. .
কিন্তু ওই মরা পেঁচাটা? উফ কি ভয়ানক…
কি ভয়ংকর চাহুনি পেঁচাটার দেখলেই গা রি রি করে।
চোখগুলো এখনো তার কিসের অপেক্ষায় কে জানে?
কিন্তু আমি জানি আজ এই দ্বিপ্রহরে তার মৃত্যুর কারন খুঁজতে
আর কেউ আসবে না।

মোট পড়েছেনঃ ৮০০জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আপনি অনেক ভালো লেখেন, লেখাটা পড়ে কস্ট হলো অজানা কস্টে.
    এক মগ ক্যাফিন না খেয়ে বরং ঘুম দিন। সকাল অন্যরকম হতেও তো পারে। ভালো থাকুন আপু, সবসময়।

  2. এ দেখছি এক পেয়ালা জমাট কষ্ট ।
    এখন আর কেউ কাউকে খুঁজে কষ্ট ভুলিয়ে দিতে আসে না ।

    ভাল লেখা কষ্টের হলেও পড়তে ভালই লাগে ।

  3. দারুন লিখেছেন!! রাত শিরোনাম দেখে চাঁদ দেখার আশায় ঢুকে পেঁচা দেখে কিন্তু সত্যি অবাক হয়েছি। আসলেই শেখার অনেক কিছু বাকি এখনো।

  4. এক ক্যাফিনে সব কষ্ট চুকে গেলেত ভাল আপু,
    চাদের বদলে পেঁচা বর বর চোখ।

    ”কখনো নিজেকে নিজের করে ভাবিনি, বোধহয় ভুলটা সেখানেই ” দারুন অভিব্যাক্তি
    ভাল লাগলো কষ্ট বুঝলাম।
    ভাল থাকুন।

মন্তব্য করুন