জ্যোৎস্না

রাত্রির পবিত্রতা দিয়েছে উদ্বেল স্থির স্থবিরতা , অপলক চাঁদ চেয়ে আছে অন্তহীন চোখে ।
জেগে উঠে সরবে নিঃস্বরে ধরেছে গান বুলবুলি থেকে বনানী , নদী হৃদ পাহাড়-পর্বত ।
প্রবহমান নদীস্রোতের বিপরীতে থমকে দাঁড়িয়েছে স্বচ্ছ ক্ষীণ দেহের জলপরীদের দল ।
কোমল জ্যোৎস্নায় স্নান শেষে নমনীয় আলো পোয়াচ্ছে ধরণী ।
যন্ত্রণা নয় ঠিক , যন্ত্রণা অনুভবের ঔচিত্য , এই সংকীর্ণ করে আনা বোধটাই দণ্ডকারণ্যে রেখেছে ফেলে,
স্যাঁতসেঁতে বিষণ্ন চোখে নিরাবরণ রুদ্ধশ্বাস উজ্জ্বল কুমারী উর্বরতায় ।

মোট পড়েছেনঃ ৭১৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. এমন সময় দিলেন এমন একটি লেখা যা বলার ইচ্ছা থাকলেও কিছু বলতে পারছি না। সমস্যা কেটে গেলে পরে আবার আসবো হয়তো কয়েকটা দিন লাগতে পারে।

  2. বাহ! এমন এক জ্যোৎস্নায় যন্ত্রণার মতো অনুভব কেনো?
    দন্ডকারন্য শব্দটা আগেও শুনেছি আপনার মুখে, অর্থটা পুরোপুরি বুঝতে পারিনি…

    1. এমন কঠিন প্রশ্নের উত্তর কী করে যে দেই ………………………………
      দারুণ জ্যোৎস্নার উপলব্ধি কোন কাজেই লাগল না ।

      দণ্ডক রাজার রাজ্য , যা ঋষি অভিশাপে বনে রূপান্তরিত হয়েছিল ।
      দাক্ষিণাত্যে নর্মদা ও গোদাবরী নদীর মধ্যস্ত অরণ্য প্রদেশ ।
      এই শব্দটি আগে যখন বলেছিলাম তখন এই লেখাটি লিখছিলাম ।
      আপনি যে কই কই থাকেন !

      1. হুম কিছু সময় থাকে এমন। তবু যে জ্যোৎস্না টাকে অন্য রকম করে প্রকাশ করলেন, সেটাও একটা উপলব্ধির জন্যই… মন এমন বিষন্ন না হোক…
        the lunchbox দেখলাম ভাইয়া, কএকবার দেখতে গিয়েও দেখা হয়নি, আপনার জন্য এবার হয়েই গেলো, নয়তো কিছু একটা মিসড হয়ে যেতো অবশ্যই…
        ভুল ট্রেনও নাকি কখনও কখনও সঠিক জায়গায় পৌছে দেয়, এ অপেক্ষা যে অনেকেরই …

        1. ওখানে জ্যোৎস্নার অনেক সুন্দর উপস্থাপন আছে ,
          তা সত্ত্বেও কী যেন নেই , এই অনুভবের প্রকাশ মাত্র ।

          lunchbox নিয়ে একটু লিখে ফেলুন । ট্রেনেরই দেখা পেলাম না ,
          ভুল আর শুদ্ধ ।
          এবারে একটু বেশি মন দিয়ে The Return (2003) দেখে ফেলুন ।

  3. দেরি করে হলেও ট্রেন আসবে, অপেক্ষা যদিও প্রিয় বিষয় তবুও চাই, সঠিক ট্রেন টিই আসুক আপনার জন্য। ভুল শুদ্ধ্বের সংজ্ঞা কিন্তু আমি জানিনা। বেশি মন দিয়েই দেখি কিংবা দেখার চেস্টা করবো. অনেক ধন্যবাদ, না চাইতেই দিয়ে দেবার জন্য. 🙂
    কি নেই বলুন তো?

        1. এখানে কেউ কারও লেখা পড়ে না ,
          ছবি দেখে বলে মনে মনে ও হয় না , আপনি লিখে দিন ।

          মশাই কয়েকদিন পর আসবে , বলেছে । এখানেই ।

  4. গভীর ভাবনায় লিখেছেন একান্ত অনুভূতি যদিও বুনুন এর কারণে পড়তে বেশ লাগছে। লেখাটিকে শব্দ দ্বারা এমন ভাবে আবৃত করেছেন যার কারণে মূল দৃশ্যপট ছুঁতে ব্যর্থ হলাম। এটা আমারই ব্যর্থতা আমি জানি। কলম ধরে আঁকাআঁকি করলেই যেমন লেখক হওয়া যায় না তেমনি শুদ্ধ উচ্চারণের মাঝে দিয়ে কোনো লেখা পড়ে শেষ করলেই পাঠক হওয়া যায় না। ভাব ধরে রয়েছি পাঠক লেখকের কিন্তু আসলেই যে ভিতরে সম্পূর্ণ খালি।

    1. এ লেখাটিকে সহজ ভাবেও ভাবা যেতে পারে ।
      একটি তাত্পর্যপূর্ণ রাতে বান্দা তার প্রভুর কাছে অপূর্ণতার কথা বলার চেষ্টা করছে ।

      যা যায় না তা যাবে না এমন নয় , মন দিয়ে পড়লে অবশ্যই পাঠক হওয়া সম্ভব ।
      পাঠক হয়েছেন কিনা বা হবেন কিনা তা বলতে পারি না , লেখক না হওয়ার বা না হতে পারার কারণ নেই ।
      এখন সুস্থ ?

  5. খানিকটা সুস্থ বলা যায় আর মাত্র দুটোদিন ঠিক হয়ে যাবে সব ইনশাল্লাহ। লেখক যখন তার লেখায় কিছুটা আঁধার ঢেলে দেন তখন কিন্তু পাঠকের সাধ্য খুব কম হয় লেখকের মূল চিত্রকল্প ছুঁতে। তবে এটাই মনে হয় ভালো কি বলেন? লেখক তার নিজের জন্য লিখলেও লেখাটি হয়ে যায় সার্বজনীন কারণ সব পাঠকের কথাই বলা থাকে সেই লেখাতে। এটাই ভালো। তবে এই লেখাটি কিন্তু অসাধারণ লিখেছেন।

    রোমান্টিক মুভি দেখতে ইচ্ছে করছে ঠিকানা দেওয়া যাবে?

    1. অসাধারণ ! এখনই ! পরে কী বলবেন এখন সব প্রশংসা করে ফেললে ?
      তবে নিজে নিজে অনেকবার পড়েছি ।
      ঠিক আছে তিনদিন সময় দিলাম , এরপর কোন গাইগুই চলবে না ।

      Before Sunrise(1995) ,এটি দেখে ফেলুন ।
      দেখা হলে বলবেন ।

      1. না না তিনদিন পর আর কোনো গাইগুই করব না।

        ঠিক আছে চেষ্টা করে দেখি ডাউনলোড করে নিতে পারি কিনা।
        দেখা শেষ হলে অবশ্যই জানাব।

        আমি আবার প্রশংসা কোথায় করলাম?

        তবে যাই বলেছি মনে হচ্ছে যথার্থই বলেছি কারণ যেখানে এই লেখাটি আপনার দ্বারা কয়েকবার করে পঠিত হয়েছে সেখানে আমি এ কথা বলতেই পারি।

মন্তব্য করুন