কে আমি?

যারে তুমি আপনার মনে তুমি বল
কেন আমার সমুখে আপনি ডাক?
যার চোখের গভীরে গাঢ় দৃষ্টি ফেল
একান্তে নির্জনে
কেন আমার সমুখে তারে এড়িয়ে চল?

তোমার এই অভিনয় খুব কষ্ট দেয়,
চেনা তুমি অথবা আমি অচেনা।
এই ছলনা তোমাকে হীন করে
অসম্মানিত আমি এই ভাবনায়।
নিদ্রাহীন রাত কাটে,
একটি উত্তর খুঁজে।

আমি সত্যিই কি সাধারনের বিলিন,
অসাধারণত্ব কিছুই কি পেলে না তবে?
ভেবেছিলাম যা জানে না কেউ,
একান্ত যা তোমার, তা হয়ত আমি জানি।
বড় ভুল, বুকের ভেতরে একটি প্রশ্নই
কে আমি?

আমি ক্ষুব্ধ, হতাশ, বিধ্বস্ত, বিবর্ন
কেন বুঝলে না আমাকে? কেন বুঝাতে পারলামনা নিজেকে?
শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজি
কে আমি?

মোট পড়েছেনঃ ৯১২জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. খুব কঠিন প্রশ্ন।
    এর উত্তর শুধু বিধাতা দিতে পারেন।
    আমাদের দুর্ভাগ্য এই যে আমরা বিধাতার উত্তর পাইনা।

    এতদিন পরে এলেন, কস্টের বার্তা নিয়ে?

  2. এমন কষ্ট নিয়ে আগে আপনাকে পড়েছি বলে মনে পড়ছে না ।
    আমার মন হয় যদি এই প্রশ্নের উত্তর কেউ খানিকটা হলেও পেয়ে যায় সে তা আর বলবে না ।

    আপনি অনিয়মিত হলে অভাব বোধ হয় ।

  3. কে আবার ? আপনি তো আমাদের সবার প্রিয় খসড়া ভাইয়া 🙂 মন্তব্য দিয়ে , পোস্ট দিয়ে যিনি এই সোনেলা ব্লগ মাতিয়ে রাখেন , যিনি একদিন সোনেলায় না আসলে কেমন যেন শুন্যতা অনুভব করি , তাঁর কাছ থেকে এমন পোস্ট ভাবিয়ে তোলে আমাকে । ভাইয়া মিস করি আপনার সেই রম্য পোস্ট যেখানে আপনার টি-শার্ট নিয়ে টানা হেঁচড়া হয়েছিল ।
    কিছু মানুষের জন্ম অন্যকে আনন্দের মাঝে রাখা , আপনি তেমন একজন । কথাটা মনে রাখবেন ভাইয়া।
    নববর্ষের শুভেচ্ছা ।

  4. কাউকে আসলে বুঝানো যাবে না , নিজে থেকে বুঝে নিবেসেটাতো কল্পনাও করা যায় না। আপনার প্রশ্নের কোনো উত্তর নেই। অসাধারণ কবিতা ভাইয়া। দারুন লিখেন আপনি। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

মন্তব্য করুন