গন্ধ

কে দাড়িয়ে, কে তুমি?

ভেজা চুলের গন্ধ ছড়াও মোহিত করে এই ভর দুপুরে-

মেখেছ  কি শ্যাম্পু কোন বিদেশী ব্র্যান্ডের ?

কত কৌশলী হেয়ার ড্রাইয়ার তোমার আলামারিতে

শুকিয়ে নিয়ো চুল যখন খুশি ভিজিয়ে নিয়ে সোহাগ শেষে

দিন দুপুরে

রাত দুপুরে

ভোরের আড়মোড়ার পূর্ণতা এঁকে;

সাথে স্যান্ডেলিনার ছোঁয়াও নিয়ো তোমার কোমল গালে –

 

তবু দোহাই তোমার মেঘ কালো চুলের

এসো না কভু জানালায় চুল শুকাতে এই ভর দুপুরে গন্ধ মিশিয়ে

আমার এই শহরের  আকাশ বাতাস-

গন্ধ শুঁকে একলা পুরুষ ঘুমাই বল কেমন করে ?

মোট পড়েছেনঃ ৮০৭জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. ভালো লিখেছেন ।

    দুই লাইনের মাঝের স্পেস কি ইচ্ছে করে বাড়িয়েছেন ?
    যদি না হয় , তবে কপি পেস্ট করার পূর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করুন ।
    ডাবল স্পেস হবেনা ।
    বুঝতে না পারলে প্রশ্ন করবেন ।

    শুভ কামনা ।

মন্তব্য করুন