নীল অন্ধকারে নিঃশ্বাস…..

  • মেলে ধরা দিনের শরীরে

লক্ষ-কোটি ঝাড়বাতির লাল-
নীল আলোয়
অসহ্যতম এক জীবন ,
আর বিরক্তিকর শ্বাসের শব্দ ।
সোনালী দাঁত বিদ্ধ
করে অন্ধকারের গায়ে
দূর্গন্ধ ছড়ায় চারদিকে ।
নুয়ে পড়ে শরীর তীব্র মানসিক
যন্ত্রণায়—
শরীর চায়না আর শরীর ।
অকালবোধনের প্রারম্ভে ,
এ কি চিহ্ন এঁকে যাচ্ছে !
অস্থির , বিপন্ন
চেতনা হানা দেয় মানবিক
অস্তিত্ত্বে ।
ত্রাহ্য স্পর্শে সেই জপমন্ত্র
পুষ্পিত ডালায় আর সাজেনা ;
আহ্ অতৃপ্তি !
হায় চেতনা !
অন্ধকারের আলোয় গন্তব্য
খোঁজে…
কোথায় তুমি ?
রোষ্টক , জার্মানী ।
সেপ্টেম্বর ৩ , ২০১০ ইং ।
**সারা বিছানায় প্রচুর কাগজ ।
প্রয়োজনীয় ফাইলের ভেতর
পেয়ে গেলাম একটি অতীত ।
অনেকক্ষণ ভাবলাম , কি করি এই
ছোট্ট চিরকুটটাকে নিয়ে ?
একেকটি অতীত
উপড়ে ফেলে ২০১৪ সালের ২৬
মার্চে এসে পৌঁছেছে জীবন ।
এখনও জীবনের পাতায়
কোনো আপসোসের জন্ম হয়নি ,
আর তাই অনেক
মিষ্টি করে হেসে উঠতে পারি ।
যে কোনো অবস্থায় ,
যে কোনো অবস্থানে থেকেও…
ছবিটি তোলা হয়েছে বেলজিয়ামের
নামুর শহরে ।

মোট পড়েছেনঃ ৭২০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. প্রথম অংশটুকু কেনো যেন মনে হলো আমার… শুধু আপনি লিখে দিয়েছেন…
    লেখায় অনেক ভালো লাগা…
    এখনও জীবনের পাতায়
    কোনো আপসোসের জন্ম হয়নি … সত্যিই কি তাই?

  2. ছিলো , ডাক্তারী পড়তে চেয়েছিলাম , কিন্তু হয়নি…ওই আপসোসটা শেষ হয়ে গেছে…প্রবাসে সেবিকা হতে পেরে…আপসোস তারাই করে , যারা চায় বেশী…আমার চাওয়াগুলো আকাশ-ছোঁয়া , কিন্তু বিলাসী না… 🙂

মন্তব্য করুন