বৃষ্টিদগ্ধ চুম্বন―
স্মৃতির বাক্সে ঢুকে গেছে;
কামনার আদিমতম রূপ
আড়মোড়া ভেঙে জাগে মধ্যরাতে।
গিটারে বিলাপের সুর
মদের গেলাসে ঢুকছে অন্ধকার…
ঘড়ির কাঁটাগুলোয় ঘুরছে―
অতীত-বর্তমান-ভবিষ্যৎ,
দুরন্ত অশ্বের পিঠে চড়ে
ব্রুটাস ছুটছে চতুর্দিকে।
মোট পড়েছেনঃ ৯৩০জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতা বুঝি না, তাই কিছু লিখলাম না 🙁
আমিও বুঝি না। 🙁
ভালো লাগলো।
ধন্যবাদ।
সময় নিয়ে লেখা লাইনগুলো বেশ চমৎকার…
আমার শিরোনামটাই পছন্দ হয়েছিল। এর ওপর ভিত্তি করেই লিখেছিলাম। কতটা হয়ে উঠেছে তা বলতে পারবো না। 🙂
শুভেচ্ছা
কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ জানবেন।
ধন্যবাদ। -{@
ভালো লেগেছে কবিতা , মদ নয় :p
প্রথমেই দুঃখ প্রকাশ করছি। দীর্ঘদিন ছিলাম না। গরল আসলেই ভালো না।
কিযে বলেন হাতে তরল আগুন থাকলে কি কোন হতাশা গ্রাস করে।
করে জনাব, করে।