দুর্ভেদ্য কারফিউ

টকশোতে আমন্ত্রিত রাজনীতিকদের মধ্যে
প্রতিদিন চলে অসমাপ্ত সংলাপ
দিন-মাস-বছর ফুরোয়
ক্ষমতার পালাবদল ঘনিয়ে আসে
শহরে উড়ে আসে বিপ্লবী বাতাস
মিছিলে মিছিলে ঠোঁটের কপাট খুলে
উঁকি দেয় উত্তেজিত জিভ
রাস্তায় লেগে থাকে রক্তের দাগ
তবু মগজের চারপাশে দুর্ভেদ্য কারফিউ…

মোট পড়েছেনঃ ৬৬৩জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. মিছিলে মিছিলে ঠোঁটের কপাট খুলে
    উঁকি দেয় উত্তেজিত জিভ
    রাস্তায় লেগে থাকে রক্তের দাগ
    তবু মগজের চারপাশে দুর্ভেদ্য কারফিউ…

    শুভেচ্ছা নিবেন।

মন্তব্য করুন