চাওয়া ..

নিজেকে খুব অসুখী লাগছে।

কারও কাছে একটু সুখ হবে?

খুব বেশি নয়, একটুখানি হলেও চলবে।

হতাশায় ছেয়ে আছে চারপাশ,

একটা ছোট অনুপ্রেরণার গল্প হবে?

কবিতার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে খুব।

কারো কাছে একটি কবিতা হবে?

পেয়ে হারানোর কিংবা একেবারেই না পাওয়ার নয়।

বিরহের নয়, বিষাদের নয়।

একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।

মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।

যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।

অন্য কোন ভেদাভেদ নয়।

শুধুই মানুষ এবং মানবতা।

মোট পড়েছেনঃ ১,০৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।
    অন্য কোন ভেদাভেদ নয়।
    শুধুই মানুষ এবং মানবতা। –* মানুষ হয়েও মানবতার জন্য হাহাকার আমাদের 🙁

  2. একান্তই কোন প্রেম ভালোবাসারও কবিতা নয়।

    মানুষের কবিতা চাই, মানবতার কবিতা চাই।

    যেখানে শুধু মানুষ থাকবে, মানুষই মানুষকে ভালোবাসবে।

    অন্য কোন ভেদাভেদ নয়।

    শুধুই মানুষ এবং মানবতা।

    বিনম্র শ্রদ্ধা জানালা এই কবির কাব্যের প্রতি এবং আশা করছি অতি শীগ্রই আমরা তা লিখতে পারব।

মন্তব্য করুন