মন ভেঙে গেলে,
দীপ নিভে এলে,
ক্ষতি কি?
দেখে নিও তুমি,
রোজ রাতে আমি-
জ্বেলে যাবো আলো ঠিকই।
অভিমান হলে,
চোখে জল এলে,
ক্ষতি কি?
এনে দিবো হাসি,
তারা রাশিরাশি-
মাঝরাতে সেই আমি।
কথা না হলে,
দূরে সরে গেলে,
ক্ষতি কি?
দেখা হবে ঠিকই,
হবে আঁকিবুঁকি-
ডাগর চোখে তোমারই।
উড়োচিঠি না এলে,
পিছুটান না পেলে,
ক্ষতি কি?
স্মৃতিটুকু তুমি,
রেখে দিও চুমি-
যতনে বিরহ ভুলি।
জানুয়ারি ১৯,২০১৪ ইং ।
মোট পড়েছেনঃ ৬৫০জন
আজ পড়েছেনঃ ০জন

স্মৃতিটুকু তুমি,
রেখে দিও চুমি-
যতনে বিরহ ভুলি। (y) -{@
ধন্যবাদ ভাইয়া -{@
হুম ক্ষতি কি ?
সুন্দর
হুম বড় ভাই ক্ষতিতে বীরেরা কি ভয় পায়? নারীরা তো নয়ই -{@
ক্ষতির হোক মতি। :p
কোন মতি? প্রেত্থম আলুর মতি কাকু নাকি :D)
ক্ষতি নেই।
হুম -{@
মায়া , মমতা , ভালোবাসায় কোন ক্ষতি নেই … কেবল কস্ট আছে
কবিতায় ভালো লাগা জানালাম 🙂
কষ্ট ছাড়া সুখেরই বা কি মূল্য আফ্রি আপু? শুভেচ্ছা। ভালো থাকুন।
হুম ভুল সবই ভুল
একটু আধটু ভুল হলে কিইবা ক্ষতি মজিবর ভাই। ভুল করেই নাকি কেউ কেউ প্রেমে পড়ে? -{@
নাহ, কোন কিছুতেই কোন ক্ষতি নেই
হুম ক্ষতি না থাকাতেই বা ক্ষতি কি? :D)
প্লিজ যেয়েন না.. 🙂
মুগ্ধ কবির কবিতায়..
ধন্যবাদ শুন্য। আপাতত আছি । কিন্তু একদিনতো যেতেই হবে। 🙂
বাহ্ বেশ মিষ্টি মিষ্টি ভাব নিয়ে লিখছেন —- ঘটনা কী ?