দগ্ধ মানবতা

হে মানবতা,
তোমার জন্য এনেছি জ্বলন্ত এক মানব কাবাব,
মানবিক বিবেকহীন মানবতার ধ্বজা ধরে চলছে যে নপুংসুকের দল,
তাদের জন্যও।
গৃহহীন স্বপ্ন দেখে যে গৃহপালিত পশুরা
তাদের জন্যও গরম এ কাবাব,
হালুয়া রুটি খেয়ে যারা কথাবন্ধু সাজে
প্রথম পাবে তারা।
মানবতা,
তুমি পাবে কিয়দাংশ,কারণ
এত এত সুশীলের উদর পূর্তি
আর গৃহপালিত কিংবা কথাবন্ধুদের ভুরিভোজের
পরেই না তুমি।
শাহীনার কাবাব, আমেনার কাবাব,
বক্করের কাবাবের সাথে আম জনতা উপহার দিলো
আলী আব্বাসের কাবাব।
হে মানবতা,
তোমার জন্য এনেছি, আনবো আরো আরো জ্বলন্ত কাবাব।

জ্বলন্ত মানবতা
জ্বলন্ত মানবতা

(গতকাল মুন্সিগঞ্জে গাঁয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় আলী আব্বাসকে, এটা রাজনৈতিক নয়। কিন্তু ঘটনা অন্তঃ রাজনীতি। যেদেশে রাষ্ট্রের বৃহৎ দুই দল মানুষ পোড়ানোর রাজনীতিতে আস্থা রাখে, যে দেশের সুশীল সমাজ পরোক্ষভাবে সমর্থন যোগায়, টকশোবিদরা কৌশলে ম্যাচের কাঠিটা ঠূকে দেয়, সে দেশের সাধারণ মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না । যে দেশে ধর্মের নামে মানুষ জ্বলে, যে দেশে রাজনীতির নামে মানুষ জ্বলে, যে দেশে বন্ধুর সাথে ঝগড়া হলেও মানুষ জ্বলে কাবাব হয়ে যায়, সে দেশের অতি সাধারণ মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু কি করে আশা করি?)

বিঃদ্রঃ লেখাটিকে কেউ কবিতা ভাববেন না। কবির কলম কবিতার ভাষায় কথা বলবে,প্রতিবাদ করবে। কিন্তু আজ শুধুই ঘৃণা জানালাম।

মোট পড়েছেনঃ ৮৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সাধারন মানুষ কি করবে জয়? এরা পরিচালিত হয় সমাজের সমাজপতি, রাজনিতি ও সর্বোপরি নেতাদের দ্বারা।
    আমাদের দেশের সাধারন মানুষের অনেক সময় বস্তাবন্দী হয়ে আছে অর্থ ও শক্তির নিকট।
    আর টকশো বর্তমান মিনিং আমার কাছে টক কাঁচা আঙ্গুর ফলের মত অনুষ্ঠান গুলো। আর আমাদের দেশের বুদ্বীজিবি ও রাজনীতিবিদদের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে এই টক শো গুলো!
    আর এখানে তারা সাধারন মানুষের মাঝে তাঁদের শিক্ষার কালেকশন গুলো বিতরন করেন মাত্র।

    1. ঠিক বলেছেন মজিবর ভাই। বুদ্ধিজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কিন্তু যে বুদ্ধি সমাজের কল্যানে না সে বুদ্ধিকে ঘৃণা ছাড়া কিছুই জানাতে পারলাম না।

  2. আগুনে মানুষ পুড়িয়ে মারার একটা সংস্কৃতি মনে হয় শুরু হয়ে গেলো আমাদের দেশে । যদি ধর্ষকদের এমন পুড়িয়ে মারা হয় , সমর্থন থাকবে আমার ।

মন্তব্য করুন