হারিয়ে যাচ্ছি

আমরা কোথায় হারিয়ে যাচ্ছি

নিজেরাই ভাল করে জানি না-
খাড়াই- পাকিস্তান, আফগান, তালেবান
এমনকি ইন্ডিয়া কলকাতা, আমিরেকা
অথচ লক্ষ কোটি রক্ত গড়া-
দেশ মা ভাাবিই না!
 ‍শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ
মারামারি, ফাটাফাটি, দলাদলি-
এই নিয়েই চলছি- কোথায় আছি?
তাও সঠিক জানার চেষ্টাও করি না;
এই তো স্বপ্নের ঘুমে বিভোর রাত্রি
জেগে জেগে রস মঞ্জরি প্রেমে থাকি!
এই হয়ে যাচ্ছি ভিনদেশী, প্রবাসী
যাক বাবা মরার খবরও রাখি না-
কে বলে, কে দেয় উত্তর! বলো !
কোথায় যাচ্ছি তো যাচ্ছি, হারিয়ে যাচ্ছি?

০৯ ভাদ্র ১৪২৮, ২৪ আগস্ট ২১

মোট পড়েছেনঃ ৬২৪জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. একদম আমার মনের কথা বলেছেন। অন্যের সমস্যা নিয়ে ভাবি, সমালোচনা করি অথচ নিজের দেশের, রক্তের সাথে সম্পর্ক ভালো রাখি না। হায়রে বিবেক! ভালো থাকুন নিরাপদে থাকুন

  2. চমৎকারভাবে আমাদের ক্ষুদ্র মন মানসিকতা, দেশপ্রেমের অভাব নিয়ে লিখেছেন — “শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ
    মারামারি, ফাটাফাটি, দলাদলি-
    এই নিয়েই চলছি- কোথায় আছি”?
    ধন্যবাদ ভাই।

  3. কবি গুরু রবীন্দ্রনাথের ভাষায়– দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া । ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা বাহিরের খবর নিয়ে মশগুল হয়ে যাই। নিজ দেশের খবর নেয়ার সময় নাহি পাই। শুভ কামনা রইলো।

  4. এসব ভাবনা নিজেকে নিয়েই, নিজেকে ঘিরে। পরের সমালোচনা, ভাইয়ে ভাইয়ে বিবাদ, নিজের দেশ/ পরের দেশের জন্য যা করছি সবইতো নিজের তুষ্টিতে!
    পরের জন্যে তারাই ভাবতে পারে যারা নিজেদের তুষ্টি ছেড়ে অপরের সুখ-দুঃখে শামিল হতে পারে।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন