মূল লেখায় যান

স্বপ্ন-পরীদের দেশে (৬)

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

 

হীরে-মুক্তোর ঝিলিক, জোনাকির গড়ানো আলোতে,
ধানসিঁড়িকে বয়ে যেতে দেখি ঘ্রাণ-ফুলের ব্যাপক সম্ভারে,
হাজির গুচ্ছ গুচ্ছ গোলাপি-গোলাপ।
সোনা-ছোঁয়া দিনের শুরুতে দারুণ এক অভাবিত উদ্ভাস
রূপসীর দুরুহতম বাঁকে-বাঁকে,
মধুগন্ধী তিলোত্তমা এবার মাধবীর বেশে;

ছুঁয়ে যাওয়া এই রঙিন মনোরম সুন্দরের স্থির স্রোতের
গা-ঘেঁসে দাঁড়িয়ে আছি এই জলসিঁড়িতে।

ব্যাধিগ্রস্ত কিলবিল শুঁয়োপোকাদের মরণ চিৎকার শুনে-টুনে-ও
রূপসী নদীটি বয়ে যায়, একরাশ অবজ্ঞা ছুঁড়ে।

এই মায়াবী সুবেহ-সাদেকে আষাঢ় বৃষ্টির কেকা-ধ্বনি নয়
কুহুতান ভেসে আসে হৃদয়ে স্বপ্ন-বীণার তান তুলে,
ধানসিঁড়ির স্ফটিক জল বয়ে যায় দূর-নিরুদ্দেশে
অবিনাশী-স্বপ্ন-পরীদের দেশে।

মোট পড়েছেনঃ ৯৯৮জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ধানসিঁড়ি বয়ে চলুক।।আর নিয়ে যাক সাথে করে প্রাণের আকুলতা,তার সৌন্দর্যময়তা,তার কলতান।।মুখরিত হোক চারদিক।প্রকৃতি তার গতিপথে আপন ছোঁয়া রেখে যায়।।আমাদের চলার পথটাও গতিময় হোক।।

  2. নদী বয়ে যায় আপন গতিতে
    সাধ্য কার রুখবে তারে !
    পরজীবি নিকৃষ্ট কীট?
    সেতো ভাসমান শ্যাওলায় অধীনস্থ।

    ধাঁনসিঁড়িতে কিছু পিরানহা মাছ ছেড়ে দিলে কেমন হয়?

    1. বাপ্রে!! এ দেখছি রণ-দেবীর বেশে!!
      এ মাছের চাষ সবার জানা থাকে না, আপনাকে বেশ মানিয়ে যাবে,
      একটু শুরুটা যদি নির্দেশে রাখতেন!!
      যদিও কুহুতান এখনও ভেসে এসে এই অবেলায়-ও!

    1. দেখুন ধানসিঁড়ি বলে কিচ্ছু নেই, সব গুজব।
      আর ছিটেফোঁটা যদি কোথাও কিছু চোরাগোপ্তা ভাবে থাকেও, এত লেখায় বিরক্ত
      হয়ে ও-পথু কেউ হবে না, তাই ভাগাভাগির কিছু থাকবে না, কিছু কমেও যাবে না।
      ওসব নদী-ফদি ভালু না, জোক-সাপ থাকে, এড়িয়ে যাওয়াই ভাল।

      1. লেখা তো শ্রেফ কল্প-ভাবনা মাত্র,
        বাস্তবতা!! দূরের অগম্য।
        তবে আপনি কবি হলে বা কুন কবির আত্মীয়া হলে কথা ভিন্ন।
        ধানসিঁড়ি আপনার দোরগোড়ায় হাজির হয়ে যাবে ডাক পেলে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।