স্বপ্নকে খুঁজি

ঢেউয়ের স্তরে স্তরে সর্বনাশের বীজ

দুর থেকে ভেসে এসে ভাংগে

হাজার বুকের স্বপ্ন

অন্ত পুরে হাহাকার

নি:স্ব  করিডোর

বেলকনিতে শুকিয়ে থাকা

বেলী ফুলের চারা ।

 

ঢেউ এর গর্জনের ন্যায়

কেঁদে উঠে মন

মনের সংগোপনে

ভাংগনের অভিলাষে ।

 

আমি খুঁজে ফিরি আজও

ঢেউয়ের অতলে হারিয়ে যাওয়া

আমার স্বপ্ন কে          ।

মোট পড়েছেনঃ ৭০৫জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. খুব শীঘ্রই সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে খুঁজে পান এই কামনা রইলো। সুন্দর কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

  2. সুন্দর কবিতা।
    আপনি যে ছবিটা নিয়েছেন। এটা গল্পের সাথে মিল রেখে বের করতে ১:৩০ মিনিট লেগেছে। আপনারাও কষ্ট করে গুগল থেকে ছবি আপলোড দিয়েন।
    ধন্যবাদ

মন্তব্য করুন