স্টেথিস্কোপ

ডাক্তার যেদিন ওপেন হার্ট সার্জারি
করতে গিয়ে খুঁজে পেয়েছিলো আমার মুখ :

তার বহুকাল আগে——–
ফোন কলে এসে
স্টেথিস্কোপ দিয়ে হার্টবিট না মেপে
শুনেছিলো হৃদয়ের বারতা!!

তারও আগে হাত কেটেছিলাম বলে
স্যাভলন না দিয়ে
গাঁদাফুলের পাতা ঘষে দিয়েছিলো
এ্যান্টিবায়োটিক হিসেবে!!

নবীন ডাক্তার আজ প্রবীণ হয়েছে !!

 

মোট পড়েছেনঃ ১,২২৭জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. হৃদয়ের অনুভুতি শুনতে যান্ত্রীক টেলিস্কাপে সম্ভব নয় বুঝতে হলে হৃদয়েস্কোপ লাগে-দারুণ লিখেছেন।নবীন ডাক্তার আজ প্রবীন হয়েছে।হুম ।

  2. সব কিছুই নবীন থেকে প্রবীন হয়, ডাক্তারও হয়েছে ;
    গাঁদাফুলের রস আসলেই কাজের, রক্তক্ষরণ বন্ধ হয় খুবই দ্রুততায়।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন