সুখ

আদর মাখা প্রহরগুলো হাতছানি
দূরের কোন পথ হয়েছে-সুখের অন্তদহন
আজ শুধু বালুচর জেগেছে! রক্ত ঘ্রাণ
ছড়িয়ে পথ খুঁজেছি যত বার হেঁটেছি-
রক্তাক্ত জীবন্তলাশ হয়েছি! বিবেক দ্বার

শূণ্য মেঘেই বন্ধ করেছো কারণটা অজানা;
তবুও অনুভবে আদর মাখা ঘ্রাণ নেই
জোছনা সলকে কিংবা ঘুটঘুটে অন্ধকার!
অতঃপর খুল দ্বার চেয়ে দেখো আলোকময়-
রঙধনু রঙ দেখো সমস্ত ভাবনায় পাবে সুখ।

২০ অগ্রহায়ণ ১৪২৬ ০৫ ডিসেম্বর ২০

—————————————-

মোট পড়েছেনঃ ৮৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সুখ তো আপেক্ষিক। যে যেভাবে সুখ খুঁজে নেয়। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

    1. জ্বি প্রিয় কবি মুক্তা আপু চিনতে গেলে আচর লাগে
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য করুন