লোনা পানির মধু

– কতটুকু ভালোবাস?
প্রিয়তম – যতটুকু কলিজা।
– সত্যি করে বল।
প্রিয়তম – সত্যি বলছি। যতক্ষণ দেহে আত্মা আছে।
– আমাকে ছুঁয়ে বল।
প্রিয়তম – যতক্ষণ পর্যন্ত নিশ্বাসের পথ খোলা।
– কতটুকু বিশ্বাস কর।
প্রিয়তম – যতটুকু রক্তকণিকা শিরা-উপশিরায়।
– কতটুকু মিস কর।
প্রিয়তম – তোমাকে এতো মিস করি যে মাঝেমধ্যে মনে হয় থানায় গিয়ে মিসিং ডায়েরি করি।

ছবিঃ সংগৃহীত (জায়া)

মোট পড়েছেনঃ ৭৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. থানায় গিয়ে মিসিং ডায়েরি করার আগে মিস কল দেয়া যেতে পারে। যতবার মিস, ততোবার মিস কল ☺

    ছোট্ট গল্প ভালো লাগলো মাসুদ ভাই।
    শুভ কামনা 🌹🌹

  2. – কতটুকু মিস কর।
    প্রিয়তম – তোমাকে এতো মিস করি যে মাঝেমধ্যে মনে হয় থানায় গিয়ে মিসিং ডায়েরি করি।
    চমৎকার লেখা দাদা, ভালোবাসা আর ভালোবাসা।

  3. “প্রিয়তম – তোমাকে এতো মিস করি যে মাঝেমধ্যে মনে হয় থানায় গিয়ে মিসিং ডায়েরি করি। “

    অল্প কথার গল্প
    পড়তে লাগে ভাল
    মিসিং ডায়েরি ব্যাপারটা
    ভারী মজার হলো।

মন্তব্য করুন