লুকোচুরি খেলা

উঠছে নামছে যদিও বা রোজ
প্রকৃতির তালে বেলা,
তবু নেই জেনো টুকি লুকোচুরি
সেই নিয়মের খেলা।

আগেকার দিনে সকলে লুকাতো,
হরেক শব্দ ছুঁড়ি
দিকে দিকে ফিরে শঙ্কিত হৃদে
খুঁজতো শুধু যে বুড়ি।

আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
দিতে হবে ভেবে ছোঁয়া,
হেরেছে কি রীতি কালের আঘাতে?
ভাবতেই ঘিরে ধোঁয়া।

ঘোলা চোখে দেখি আজব এ খেলা
সকলে বেড়ায় চষে,
এক দুই গুনে আয়েশে সে’ বুড়ি
নির্ভয়ে আড়ে বসে।

ছবিঃ নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭৩৫জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

    1. সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  1. “আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
    দিতে হবে ভেবে ছোঁয়া,
    হেরেছে কি রীতি কালের আঘাতে?
    ভাবতেই ঘিরে ধোঁয়া।”

    সত্যিই তাই। সময় বদলে গেছে, এখন কেউই কারো দিকে দৃষ্টি দেয় না, ধরা-ছোয়ার বাইরে গিয়েই বাঁচতে চায় সবাই।

    1. জী আপু!
      সময়ই সবচে’ পরিবর্তনশীল, যে ক্ষণে ক্ষণে পাল্টায়!
      মূল্যবান মন্তব্যে অশেষ তৃপ্ত হলাম!
      কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন