রহস্যময় বসুন্ধরা

  1. রহস্য রহস্য রহস্য,
  2. রহস্যময় বসুন্ধরাতে
  3. সকল স্থানে রয়েছে অজস্র রহস্য
  4. জন্ম জন্মান্তর এ রহস্য অনুসন্ধান করলে,
  5. কিন্তু সেই রহস্য উদঘাটন করা যায় না।
  6. এ রহস্য কি কঠিন থেকে কঠিনতর?
  7. যার সন্ধান পেতে পেতে শেষ হয় জীবনের দীর্ঘ খানি।
  8. মাত্র মৃত্যু এনে দেয় সকল কাজে বিষন্নতা,
  9. শেষ হয় সব অভিযান,সব রহস্য উদঘাটনের পথ।
  10. মৃত্যু অতি রহস্যময় বসুন্ধরাতে,
  11. কেউ এর রহস্য উদঘাটন করতে পারে না,
  12. আধুনিক সভ্যতার যুগে।
  13. এ বসুন্ধরাতে এত জ্ঞানী গুণী মনীষী আছে
  14. যারা বিচরণ করে গ্রহ থেকে গ্রহান্তরে।
  15. আবিষ্কার করে বিস্ময়কর জিনিস
  16. তারাও কি উদঘাটন করতে পেরেছে এ রহস্যের
  17. কেউ এ অবধি মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারে নাই।
  18. মৃত্যু শুধু রহস্যে ভরা এই বসুন্ধরায়।
মোট পড়েছেনঃ ৭৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. রহস্যময় পৃথিবীতে মানুষের জীবন চক্র পুরোটাই রহস্যময়। সৃষ্টিকর্তা সব রহস্য উন্মোচন করেন না। মানুষের সীমাবদ্ধ চিন্তাশক্তি দিয়ে সকল রহস্যের মুলে পৌঁছাতে পারে না।
    ভালো থাকুন, অন্যের লেখা পড়ে মতামত দেয়ার চেষ্টা করুন।
    শুভ কামনা 🌹🌹

  2. এমনিতেই মানুষের প্রচুর অহংবোধ। সৃষ্টিকর্তা যদি সকল রহস্য উন্মোচন করে দিত। মানুষ নিজেকে অতিমানব ভাবতে থাকতো। তাই কিছুটা রহস্য, রহস্যই রয়ে গেল। শুভ কামনা।

  3. রহস্য আছে বলেই জীবনের বাঁকে বাঁকে সৌন্দর্য উপভোগ করা যায়। ঈশ্বরের এ এক অপার মহিমা বলবো। সবকিছু খোলামেলা হয়ে গেলে তার কোনো আকর্ষণ থাকে না। ভালো থাকবেন সুস্থ থাকবেন

মন্তব্য করুন