রসে ভেজা একদিন

আমার রেল লাইন ধরে ঢাকা টু চিটাগাং হাটার কথা অনেকেই জানেন । তেমনি একদিন হাটছিলাম। আমার সহ-হাটুরে খেজুরের রস খাওয়ার খুবই ইচ্ছের কথা বলছিল। আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো তোমাকে রস খাওয়ানোর জন্য। তবে আশেপাশে তাকিয়ে খুবই হতাশ হচ্ছিলাম এই জন্য যে, রেল লাইনের পাশে যে কয়টি খেজুরের গাছ দেখছিলাম তার কোনটিই রসের জন্য কাটা হয়নি। কিন্তু নরসিংদীর কাছাকাছি এসে বাম দিকে তাকাতেই আমাদের মুখে হাসি ফুটল, অনেকগুলো খেজুরের গাছ তার মাঝে কয়েকটিতে আবার রসের কলসী ঝুলছে। সেই রস খাওয়ার ফটো ব্লগ………


(২) নরসিংদী স্টেশনে ঢোকার আগেই দেখলাম বাম দিকের চিনিশপুরে অনেকগুলো খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে। এবং সবগুলো গাছেই রসের হাড়ি ঝুলছে।


(৩) প্রথমজন গাছে চড়েই ঘোষণা দিল রসের পরিমাণ খুব অল্প, এবার আমরা সিদ্ধান্ত নিলাম যার যার রস সেই পেরে খেতে হবে। তো গাছে না চড়ে কারোরই আর কিছুই করার রইল না।


(৪/৫/৬) তো একে একে সবাই গাছে চড়ে হাড়ি নামিয়ে আনলাম।


(৭) এটায় মনে হয় রস একটু বেশীই ছিলো, তাই তো দু’জন লাগলো নামিয়ে আনতে 😀


(৮) তারপর অন্য একটা পাত্রে রসগুলো ছেকে নিলাম।


(৯/১০) এরপর তো শুধুই খাওয়ার পালা 😀


(১১) আমাদের রস খাওয়া দেখে বুলবুলিটারও মনে হয় ভালোই তেষ্টা পেয়েছিলো।

মোট পড়েছেনঃ ১,৩১৬জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. আহারে! লোভ লেগে গেল। কত বছর হলো খেজুরের রস খাইনা। স্বাদটাই ভুলে গেছি। ভাইয়া কষ্ট পেলাম ছবি দিয়ে লোভ বাড়িয়ে দিলেন।

  2. যতদূর জানি এখন এইভাবে খেজুরের রস খাওয়া স্বাস্থ্যসম্মত না কারন খেজুরের রসে হাড়িতে রাতে বাদুড় এসে রস খায় ও প্রসাব করে অনেক সময় তাই বাদুড়ের প্রসাব বা মুখের লালার কারনে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। বাদুড়ের এই প্রসাব বা লালা খেয়ে ফেললে সমস্যা তেমন কিছু না, যদি না বাদুড়টি অসুস্থ হয়ে থাকে। আর কোনো বাদুড় যদি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে এবং সেই বাদুড় যদি খেজুর রসে মুখ দেয় তাহলে তার লালা থেকে নিপাহ ভাইরাস খেজুর রসে ছড়িয়ে যাবে। তাই এই কাঁচা রস খেলে নিপাহ রোগে আক্রান্ত হওয়ার ঝুকি থাকে। তবে একটু সচেতনা আমাদের কে এই লোভনীয় খাবার খাওয়াকে নিশ্চিত করতে পারে যেমন যিনি গাছে হাড়ি বেধে দেন তিনি যদি নেট দিয়ে হাড়িটি প্রটেকশন করে দেন তাহলে এই সমস্যা থেকে অনায়েসেই আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ

  3. আহ! এমনি শখ একদিন আমারও হয়েছিলো। কিন্তু লোকলজ্জার ভয়ে আর গাছে উঠে রস খাওয়া হয়নি। কারণ গাছগুলো ছিলো শ্বশুর বাড়িতে 😰😰

  4. খেজুর গাছে আপনাকে দেখে খেজুরের রস পান করতে ইচ্ছে করছে। যদিও বর্তমানে কাঁচা খেজুরের রস পিনাহ রোগ না কী যেন, তা সত্ত্বেও।

  5. আজকাল দেখি খেজুর গাছে শুধু পাতিল না, বোতল বেধে রাখা হচ্ছে! ( ছবি- ১১)।
    আমার কাছে খেজুরের কাঁচা রস খেতেই বেশি ভালো লাগে।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন