পৃথিবীর পথে; দিশেহারা নাবিকের মত
ভাসমান জীবনের স্রোতে অনন্ত যাত্রার মাঝে
ঠিক একটি বিন্দুর চিহ্ন পালটে দিল আমাকে
বিন্দুর বর্ষণে সৃষ্টি সিন্ধু; অবারিত জল
আমার জীবন ভাসে সিন্ধুর থই থই ভালবাসায়
সিক্ত হৃদয়ের স্পর্শে কাঁপি আমি; আমার স্বপন
আনাগোনা করে পৃথিবীর পথে; আনন্দ উল্লাসে
মোহময়ী কল্পনার নড়াচড়া আমার ভিতর
চেতনের মাঝে অবচেতন; তোমার অনুভব
আর পারি না ধরে রাখতে নিজেকে অবরোধে
মিলনের ধাবমান সুখ ছুটে চলে ঝর্ণার মত
তোমার দিকে; মোহ হতে মোহনায়…..
মোট পড়েছেনঃ ১৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো লাগল ভাইয়া 🙂
ধন্যবাদ।। আমার কবিতা ভাল লাগার জন্য।। -{@
ভাইয়া পরপর ২ টি পোস্ট ? সোনেলা বার্তা পড়েননি মনে হয় । একারনেই অন্যের পোস্ট পড়া দরকার 🙂
আর দুইটা পোস্ট দিব না।।
ভালো লাগলো …
ধন্যবাদ।। -{@
চেতনার মাঝে অবচেতনে চলুক সুখের অবগাহন ।
খুজিতে সুখের গান
যায় গো মন-প্রাণ।।
অবচেতন কে চেতন করার জন্যই আমার আমরণ প্রচেষ্ঠা।। -{@
জীবনানন্দ এর আদল পাওয়া যায় কবিতায়। ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।। -{@
খুব সুন্দর খুব সুন্দর খুউবই সুন্দর
ভাল লাগা রইল
আপনার মন্তব্য পড়ে আমারও খুব খুব খুবই ভাল লাগল।। ধন্যবাদ।। (3
ছুটে চলুক ——-
ছুটে চলতে চলতেই একদিন যার ওপার……………………… ধন্যবাদ ভাইয়া।। (3
🙂 🙂
:T
আনন্দ উল্লাসে কল্পনার নড়াচড়া ভালই হচ্ছে ,
কিন্তু লেখা ফেলে কোথায় যে থাকে !
ভাল লাগার জন্য ধন্যবাদ।।
কিন্তু কে যায় কোথায??
-{@