মোহ সংখ্যা


বলতো মোহ এক
বুকের রক্তে এঁকেছি ছবি
চেয়ে তুই দেখ ॥
বলতো মোহ দুই
সেই ছবিটা বুকের মাঝে
কেমনে আমি ছুঁই ॥
বলতো মোহ তিন
সেই ছবিটা দেখে দেখে
কাটে আমার দিন ॥
বলতো মোহ চার
দূরে থাকার এত জ্বালা
সয় না তো আর ॥
বলতো মোহ পাঁচ
আমার জন্য একটু সময়
দেনা তুই আজ ॥
বলতো মোহ ছয়
এমন করলে তোর সাথে
প্রেম কেমনে হয় ॥
বলতো মোহ সাত
তোর ভাবনায় কাটে আমার
এখন দিন রাত ॥
বলতো মোহ আট
বুঝিস না কেন তোর বুকেতে
আমার প্রেমের ঘাট ॥
বলতো মোহ নয়
আমার কাছে আয় না তুই
নাই কোন রে ভয় ॥
বলতো মোহ দশ
একবার তুই আমার পাশে
শান্ত হয়ে বস ॥

মোট পড়েছেনঃ ৬৮৩জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন