মুক্তিযুদ্ধ: এক অমর ইতিহাস
মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের ইতিহাস নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস ও অস্তিত্বের লড়াই। লক্ষ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের আহত হওয়া, সম্পদহানি ও অপূরণীয় ক্ষতি।
যাঁরা এই দেশকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, তাঁরা কখনোই বিস্মৃতির অতলে হারিয়ে যেতে পারেন না। তাঁরা আমাদের শ্রদ্ধার পাত্র। তাঁরা থাকবেন সবকিছুর ঊর্ধ্বে।
অনেক প্রশ্ন, অনেক সমালোচনা থাকতে পারে। থাকতে পারে পক্ষ-বিপক্ষের মতামত।
তবে অমোঘ সত্য একটাই—আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এর চেয়ে বড় অর্জন আর কিছু নেই।
স্বাধীনতা শুধু একটি পতাকা নয়, এটি দায়িত্ব, মর্যাদা ও আত্মপরিচয়ের নাম। তাই মুক্তিযুদ্ধকে স্মরণ করা মানে শুধু অতীতকে শ্রদ্ধা করা নয়, বরং সেই ত্যাগের মর্যাদা রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করা।
মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, স্বাধীনতা আমাদের আমানত।


১টি মন্তব্য
মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি মানচিত্র, পেয়েছি একটি পতাকা। মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। ইতিহাস তার নিজস্ব পথে চলে। চাইলে তাকে ধ্বংস করে দেয়া যায় না। হয়তো ক্ষণিকের জন্য থমকে যায়।