মূল লেখায় যান

কিছু প্রেম অসমাপ্তের।

মোঃ তোফাজ্জল হোসাইনএকান্ত অনুভূতি১টি মন্তব্য

কিছু প্রেম নিরবে আসে,এবং অসমাপ্তের গল্প জেনেও তাতে জড়াতে হয়।সে প্রেম এসেছিলো, নিভৃতে চলেও গেলো কিন্তু সামথিং কিছু সময়ের ঘূর্নিঝড়ে সব লন্ডভন্ড করে গেলো। হাহাকারের রুদ্ধশ্বাসে থমকিতো ওয়েদারে সমাপ্তি হলো তার।

কখনো এমন হবে জানতাম কিন্তু এতোটাই প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে তার সমাপ্তি হবে কল্পনাও করতে পারিনি।ভেবেছিলাম বিরাট জাঁকজমকপূর্ণ মিউচুয়ালি সেপারেশনে যাবো। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখেই দুজনের গতিপথ দুজন চুজ করব। কিন্তু বিধিবাম হলো কই।

গত সপ্তাহেও ওরে নিয়ে কতবার ব্লগটায় ডুকেছি বলেছি তোমাকে নিয়ে এই ব্লগে লিখব। কিন্তু বিধির কলমে কালি না থা

কায় তাকে নিয়ে একটা লাইনও লিখা হলোনা। তার আগেই দুজনের রাস্তা দুদিকে চলে গেল আফসোস। ভেবেছিলাম মৃত্যু অবধি সম্পর্কটা ঠিকে থাকবে। হলো কই তার আগেই প্লাবনে ভেসে গেলো আমার খেলাঘর টা।

তাকে বলেছিলাম মৃত্যুর আগেরদিনও যদি কখনো দেখা হয় সম্মানের ক্ষমতি হবেনা। যদি কখনো মনেহয় তুমি সুখে নাই শুধু একটিবার স্বরন করিও। আমি সুপারম্যানের ন্যায় উড়ে আসব। হয়তো শেষ আর কখনো ডাকবেনা আমায়। আর আসাও হবেনা।

মেডাম, ময়না, পাখি, জানেমান ডাকা হবেনা। কেউ ঘুম থেকে ডেকে তুলবেনা ডিউটি তে যাওয়ার জন্য। শাসন, যত্ন করে বলবেনা ঔষধ খাও খাবার খাও। বাড়িতে কথা হয়েছে, আমার কিছুই লাগবেনা তুমি থেকে যেও। কেউ বলবেনা তুমি অপরাধী কিন্তু তুমিই আমাকে শাসাচ্ছো। বুকের ব্যাথার নাটক করে কারো কাছ থেকে অপরাধ করেও পার পাওয়া লাগবেনা।

সবশেষে যেখানেই থাকো ভালো থেকো,হয়তো প্রথম কদিন খারাপ লাগবে তারপর চিরচেনা পৃথিবীতে আবার আগেরমতো মিশে যেও। আমি তোমার থেকে পাওয়া চেঞ্জগুলো ধরে রাখব। জিবনটা সুন্দর মনে রাখব। ভাউন্ডেলেপনা একবারেই করবনা কথা দিলাম ভালো থাকব। তোমার অমর্যাদা হবে এমন কোনো কাজে এটেন্ড করবনা।

ভালোবাসা অবিরাম……

মোট পড়েছেনঃ ৮জনআজ পড়েছেনঃ ০জন

১টি মন্তব্য