মূল লেখায় যান

বিচ্ছেদ

রোকসানা খন্দকার রুকুকবিতামন্তব্য নাই

বিচ্ছেদে আমার ভীষণ ভয়, যতোটা হয়তো মৃত্যুকেও পাইনা।
এই মধ্য বয়সে শরীর জুড়ে শুধুই রোগের বসবাস,
সেখানে বিচ্ছেদকে কোথায় জায়গা দেই বলো?
থেতো হয়ে যাওয়া জীবনটাকে একটু প্রশান্তি দেবার আশায় কতো ঘুরলাম,
কেউ বসতে দিলো না, দুমুঠো শান্তির বাতাস ছিটিয়ে বললো না – তোমার মতো ভবঘুরের জন্যই আমি ছিলাম।
পালতোলা নৌকার মতো সামনে বসিয়ে হাওয়ায় উড়তে দিলো না, আসলে নপুংসককে কেউ ভালোবাসে না।

প্রায়ই একটা পাগলকে দেখি ডান হাতকে ফোন বানিয়ে কথা বলে, ভালোবাসার মানুষকে বকা দেয়, শাসায়, আদর করে।
কোথাও বসে না,হাঁটতেই থাকে।
আমারও ওর মতো পাগল হয়ে যেতে ইচ্ছে করে,
তোমাকে তখন যা খুশি, যখন খুশি বকা দেওয়া যেতো, বলা যেত, ভালোবাসাও যেত।
নিয়ম আমার ভালো লাগে না।
নিয়ম করে চলতে পারিনি বলেই হয়তো আজও আমি বোহেমিয়ান।
তোমার আমার মতো বোহেমিয়ান নয়, প্রেমিক দরকার,
যার রস আছে,বোধ আছে, বুদ্ধি আছে, উড়তে জানে, উড়াতে জানে শুধু তোমার জন্য মরতে জানে না।
আমি মরতে জানি, একা একা আধমরা হয়ে পরে থাকতে জানি, অভিযোগ ছাড়া তোমার জন্য অযুত বছর কাটিয়ে দিতে জানি।
তবুও বলবে জানি, আমাকে তোমার চাই না!

মোট পড়েছেনঃ ১জনআজ পড়েছেনঃ ১জন