মন বোঝে কয়জন
মন মন করি আমি
মনই আমার নাই।
মনপাখিরে সাধি আমি
বুঝ আসেনা আমার।
ঘরে নাই লক্ষী আমার
মন থাকেনা ঘরে
তাইতো আমি ঘুরে বেড়ায়
রাস্তার মোড়ে মোড়ে।
মন থাকলেই মন হইনা
মনটা বুঝতে হই
সকল প্রাণীর আছেরে মন
বোঝে কয়জন, আরে বোঝে কয়জন।
মন মন করি আমি
মনই আমার না
বোঝে কয়জন, আরে বোঝে কয়জন।
তবুও মন মন করি আমি।
মোট পড়েছেনঃ ৭জনআজ পড়েছেনঃ ৭জন


২টি মন্তব্য
ঘরের লক্ষ্মী গেছে কই?
আহারে! মন যে কি চায় সে নিজেও জানে না। ছড়া কবিতা সুন্দর হয়েছে 🌹🌹