মামার বাড়ি

আমি আর খুকি মিলে

যাব মামার বাড়ি,

আছে আমার মামার বাড়ি

মস্ত মধুর হাড়ি।

মামার বাড়ি যেয়ে আমরা

খেলব নানা খেলা,

আম জাম ডুমুর ফলের

হরেকরকম মেলা।

ফলের সমাহার মামার বাড়ি

খেয়ে জুড়াবে প্রাণ,

নিত্য বিকেলে গেয়ে বেড়াব

হর্ষে করে গান।

কাজিনদের সঙ্গে রাত্রি বেলা

করব নানা গল্প,

হৈ হৈহল্লা করলে মামা

বকা দেবে অল্প।

রোজ প্রভাত ঘুম ভাঙবে

শুনে দোয়েলর শিস,

বাড়ি ফিরে এসে আমরা

 করব তা মিস।

রচনাকালঃ

২৬/০৫/২০২১

মোট পড়েছেনঃ ১,৫০৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। এখন আর সেই মামা বাড়ি নাই। চমৎকার প্রকাশ।

  2. হায়রে মামা বাড়ির মজা এখনো ভুলতে পারি না। আমার আপন কোনো কাজিন ছিলনা সেখানে তবুও পাড়াতুতো কাজিন দের নিয়ে অনেক অনেক মজার, আনন্দের স্মৃতি আছে। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল

মন্তব্য করুন