মাঝরাতের নক্ষত্র এবং সোনালী তরল

“সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি…………………………………”

ফুরিয়ে গেছে চরকার সুতো———
বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর।

মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে
একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে
‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’
—————-তুই বলেছিলি।
তারা খসা————-
তুই।
কিছুতেই মনে পড়েনা কিযে চাই।

গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে এলে
এক বুক চাঁদনীতে গলে গলে যায়
সারাদিনের জমানো ক্রোধ এবং বিষন্নতা।
কেমন অনায়াসে ভুলে যাই———
মাত্র তিনটি কড়ির বিনিময়ে বিকিয়ে যাওয়া
সবুজ-দ্বীপের অনুতাপ।

সময়-শেষের-সংকেত বেজে গেলে
ড্যান্স-ফ্লোরের আলো-আঁধারিতে উদ্দাম-নৃত্যরতা
সিন্ডারেলা সহসা উধাও।

দীর্ঘ যুগ——–

সোনালী তরলে কি খুঁজিস তুই
ফেলে যাওয়া এক পাটি জুতো?

মোট পড়েছেনঃ ৭৫০জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম আপা -{@
    আপনাকে এখানে পেয়ে গর্বিত আমরা ।
    আপনার মত লেখক এর লেখায় সমৃদ্ধ হবে সোনেলা নিশ্চিত।

    ‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’ – এমন কথাই শুনে এসেছি ছোট বেলা থেকে। কোন লেখায় এই কথার ব্যবহার প্রথম দেখলাম।
    খুব ভালো লেগেছে কবিতা ।

    শুভ কামনা সব সময়ের জন্য ।

    1. ধন্যবাদ জিসান।
      এখানে অনেকেই ভাল লিখেন, তুমিও।
      তোমাদের সাথে আরো আগেই যোগ দেবার কথা ছিল।হয়নি।

      যাই হোক সোনেলা এবং সোনেলার সকলের জন্যই শুভকামনা। -{@

  2. অনেক ভালো লাগলো আপু । আপনি অনেক বড় মাপের লেখক তা প্রথম লেখাতেই বুঝিয়ে দিলেন। আপনি আবার লিখছেন , এটি ভাবতেই ভালো লাগছে। ধন্যবাদ আপু ।

  3. আপনার লেখা পড়ার আবার সুযোগ পাচ্ছি ভাবতেই ভিন্নতায় ভিন্ন রকম অনুভুতি ।
    শ্রদ্ধাসহ অভিনন্দন আপনাকে ।
    সময় করেই একটু সময় দিবেন এমন আশা রাখছি ।

  4. আপা আপনি এখানে! এয়াহুউউউউউউউউউ
    খুব ভাল লাগছে। নিয়মিত লেখা চাই। সোনালী তরল প্রিয় জিনিসের সুন্দর নাম। আমি আবার তরল আগুনে সাচ্ছিন্দবোধ করি।

  5. এমন লেখা পড়ে খুব ভাল না বুঝলেও কেন যেন বার বার পড়ার ইচ্ছে হচ্ছে ।
    প্রথমবার এখানে লিখলেন বোধ করি , আরও লেখা পড়ার অপেক্ষায় ।

  6. আপু কি মন্তব্য করবো বোঝতে পারছি না। সব মন্তব্য এর মধ্যে আমার কথা গুলা খরচ হয়ে গেছে।
    ভালো লাগার বিষয়টা আর ঘুরিয়ে বললাম না।

    ধন্যবাদ আপু, আশা করি আমাদের সাথে থাকবেন।

মন্তব্য করুন