দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু সময় মিশে যায় মহাকাল স্রোতে এভাবেই বদলে যায় দৃশ্যপট রূপান্তরের পালে দোলা দিয়ে যায় কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস। কেউ জানেনা কোথায় পথের শেষ……… মনে পড়ে লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো থোকা থোকা রুধির-পুষ্পিত [বিস্তারিত নস্টালজিয়া]
“সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি…………………………………” ফুরিয়ে গেছে চরকার সুতো——— বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর। মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে ‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’ —————-তুই বলেছিলি। তারা খসা————- তুই। কিছুতেই মনে পড়েনা কিযে চাই। গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে [বিস্তারিত মাঝরাতের নক্ষত্র এবং সোনালী তরল]