হিজিবিজি রেখা টেনে বর্ণমালা শিখি,
মনের যতো কথা আছে খাতা ভরে লিখি।
ভাবনার শত রং ঢেলে কতো ছবি আঁকি,
বুকের ভেতর ঘর বানিয়ে যত্নে তুলে রাখি।
কথার নৌকা ছুটে যেনো রঙীন পালে হাওয়া,
আঁধার ভেঙে অসীম আলোর জগতটাকে পাওয়া।
বাংলাতে হয় মনের কথা তুখোড় আলোচনা,
ঘাসের ডগায় ফুটে থাকা মুক্ত শিশির কণা।
এই ভাষাতে নাড়ির বাঁধন, আদর মায়া মাখা,
সবার চেয়ে মধুর লাগে ‘মাগো’ বলে ডাকা।
মোট পড়েছেনঃ ৯৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
খুব সুন্দর কথা। সবচেয়ে দামী কথা মা।
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
মাকে নিয়ে লেখা কবিতা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
আপু না ভাইয়া? হা হা হা 😀
কবিতায় ভালো লাগা।
বাসন্তী শুভেচ্ছা রইলো।
শুভকামনা।
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা আপনাকেও।
আপনার প্রফাইলে একটি ছবি দিন।
দিব। ধন্যবাদ।
দাদা মাকে নিয়ে লেখা আপমার সবচেয়ে প্রিয়।
ধন্যবাদ আপনাকে ফাল্গুনী শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, এই বাংলা ভাষাকে নিয়ে সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
আপনার প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা নূর ভাই