মধুরিমা,
তোমার খোলা আকাশে
আজকাল পারিজাত ফুলগুলো
বড্ড বেশি রঙীন দেখায়।
তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।
তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।
আচ্ছা তুমি এরকম পাকাল মাছের মতো
পিচ্ছিল কেন বলতে পারো?
তুমি কি জানো?
তোমার জন্য আমার এই পৃথিবীতে আসা।
তোমার জন্য আমার সমস্ত কবিতার পঙক্তিগুলো এলোমেলো এবং প্রথাবিমুখ ।
তোমার জন্য আমার স্বপ্নদিনের অশ্রুত হাততালি দেয়,
তোমার জন্য আমার যত নিকোটিন পোড়ানো।
জানিনা , জানো কিনা ?
একবার হলেও আহ্লাদি করে বলতে তো পারো !
হোক মিথ্যে করে!
বলতে তো পারো!
ছাড়ো তো এসব ভাবনা চিন্তা আর
বিড়ি সিগারেট , আমার হাতটা ধরো।
জানি তুমি উত্তর দেবে না ,
বলবেনা কোন কথা।
হয়তো নৈবেদ্য সমূহ সঠিকভাবে উপস্থাপিত হয়নি
তোমার মন মন্দিরে।
হয়তো ফুটিয়ে তুলতে পারিনি আমি আমার
মনের ব্যক্তিগত বার্তা সকল,
তোমার মনের মতো করে সাবলীল হরফে ।
ঠিক আছে ধরেই নিলাম, এ আমারই ব্যর্থতা ।
তোমার ওই নিটোল কোমর,
বাঁকা ঠোঁট,চঞ্চল পটলচেরা চোখ,
দীর্ঘ কেশ
একহারা গড়ন,চলার ভঙ্গি,
আমার হৃদয়ে কেবলি নিগম তুলে ধায়।
বাহ্ দারুণ
শুভ কামনা ও কৃতজ্ঞতা রইলো আপু্
“তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।“
রাত জেগে থেকো না বন্ধু
শরীর করোনা খারাপ
মধুরিমা এসো যদি
বেঁচে যায় ইসিহাক।
শুভ কামনা।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দাদা ।
শুভকামনা জানবেন।
মধুরিমার দিল নাই, দিলহীন মধুরিমাদের যতই নৈবেদ্য দেয়া হোক কাজ হইত না।
কবিতা সুন্দর হয়েছে।
তবু তো চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যদি মন পাওয়া যায় ।
শুভকামনা রইলো ভাইয়া ।
‘তোমার বাহান্ন তীর্থের শরীর
আমায় অনর্থক রাত জাগায়।’ কেউ এমন করেই ভালোবেসে যায় আর অন্যজন অবজ্ঞা আর অবহেলা করে যায়। সুন্দর কবিতা। শুভ কামনা
শুভকামনা রইলো দিদি ।
সুন্দর কথামালা ও চমৎকার উপস্থাপন।
অনেক ধন্যবাদ ভাইয়া। পাশে থাকুন সবসময় এই কামনাই রইলো।
মধুরিমা বড্ড পাষাণী হৃদয়ের। তবু চেষ্টা অব্যাহত থাকুক।
কবিতা ভালো লেগেছে।
হ্যাঁ ভাইয়া বড্ড বেশি পাষাণ ভাইয়া।
শুভকামনা রইলো।
“তোমার বাহান্ন তীর্থের শরীর”টা কি ইসিয়াক ভাই, জটিল কিছু কি?
জটিল তো ভাইয়া কুটিল ও বটে। শেষ হয়ে গেলাম রে ভাই………….
আমারেও সাথে নেন ভাই 😀
হাহাহা, ফিচার ছবি দেখে হাসি পাচ্ছে।
বেচারা মধুরিমাকে ডাকতে ডাকতে হার্ট বের করে ফেলেছে 😀😀
কবিতা পড়ে ভালো লাগলো ইসিয়াক ভাই 🌹🌹