ভাল থাকিস রে তুই

আমার যেটুকু আলো
যেটুকু আমার ভালো
তাই নিস তুই।
আমার যেটুকু কষ্ট
যেটুকু আমি নষ্ট
নিসনে তুই তার কোন কিছুই।
ব্রত হোক তোর ভালো থাকাই
আমিও তাই চাই
থাকবি না কেন ভালো?
তুইও যদি যাস অন্ধকারে
লুকিয়ে পড়িস নিজের ঘরে
তাহলে ছড়াবে কে আলো?
তুই তো জানিসই আমি আছি
আর এভাবেই আমি বাঁচি
মিছেমিছি কেন এত সংশয়?
এভাবেই তো আছি এতটি বছর
নিজের কাছেই নিজে হয়ে পর
ভাবছিস কেন ফের পরাজয়?
ওঠ! চোখ মোছ এবার
সময় হয়েছে আমারও যাবার
ভাল থাকিস রে তুই।
ভাল থাক তোর বর্তমানে
ভবিষ্যতের এত খুঁজে না মানে
হোক না বিদেশ বিভুঁই।

 

 

মোট পড়েছেনঃ ১,৮৩০জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. যদি কাউকে নিয়ে এই লেখা লিখে থাকেন,সে অনেক ভাগ্যবান/ভাগ্যবতী।আপনার তুই আপনার মত একজন শুভাকাঙ্ক্ষী পেয়েছেন,সে ভালো না থেকে কি পারে?আপনাদের দুজনের জন্যই শুভেচ্ছা -{@ -{@

    1. ধন্যবাদ শিশির কনা। ভাল থাকাটা সে খুব আপেক্ষিক ব্যাপার। নিজেকে ভাগ্যবান/ভাগ্যবতী ভাবার ব্যাপারটাও সেই একই রকম – আপেক্ষিক। ভাল থাকবেন।

  2. আপনি বলছেন ভালো থাকিস রে তুই, আমি বলি বেঁচে থাকিস রে তুই।
    তুই রা ভালোই থাকে, হুম। আপনার মতো বন্ধু আর শুভাকাঙ্ক্ষী যার আছে, সে নিশ্চয়ই ভালো থাকবে, তবে আপনিও ভালো থাকুন। সব দিয়ে দিতে নেই, নিজের জন্যে কিছু রাখুন। নিজের কাছে নিজে পর হতে নেই, সে-ই সম্বল। শুভকামনা আপনার এবং সকল তুই এর জন্য। গানওয়ালাদের কস্টের লেখা মানায় না 🙂

    1. বেশ বললেন তো শুন্যালয় – গানওয়ালাদের কষ্টের লেখা মানায় না। আপনার মন্তব্যটি পড়া শেষ করার সাথে সাথেই সুমনের বসে আঁকো গানটির দুটি লাইন গেয়ে উঠলাম যেন – “আমিও ভন্ড অনেকের মত গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত”। ( https://www.youtube.com/watch?v=xNc-hymYTUQ )
      ধন্যবাদ আপনাকে। (y)

  3. এমন শুভকামনায় সে ভালো না থেকে পারবেনা।
    নিজের সব আনন্দ সুখ তাকে দিয়ে,তার কষ্ট নিজে নিলে,সে কেন ভালো থাকবেনা।

    ‘ সময় হয়েছে আমারো যাবার ‘ মানে কি?
    আপনাকে ছাড়া সে ভালো থাকবে নাকি ?

    শুভ কামনা।

  4. এই লেখাটি ও প্রহেলিকার লেখাটি কোথায় যেন একই মিছিলে হাঁটছে।
    ঠিক বুঝলাম কিনা কে জানে।
    যে যেখানে যেতে চায় যাক, চুলোয় বা স্বর্গে,যাক ন।

    1. ছাইরাছ ভাই, আপনি আমার প্রথম লেখাটিতেই জানিয়ে দিয়েছিলেন ইমোর পরিবর্তে আপনি লেখাটাই পছন্দ করেন বেশি। আপনার মন্তব্য পড়ে খুব হাসলাম। দুটি লেখা মিছিল করে হাঁটছে, ব্যাপারটা কিন্তু বেশ মজার। আপনার শেষ লাইনটি পড়ার সাথে সাথেই একটা গান বেজে উঠলো ভিতর থেকে। ওর জায়গা হবে ‘আমার যদিরা (৩)’ এর সবার প্রথমে। ভাল থাকবেন।

  5. ‘ দুরত্ব যতই হোক,কাছে থাকা চাই ‘। ‘ ছোট হয়ে আসছে পৃথিবী ‘ 🙂 বিজ্ঞাপন হলেও এটি তো সত্যি।অতএব ‘ পালাবে কোথায়? ‘ -এটিও বিজ্ঞাপন। ভালো থাকুক দুজনেই। -{@

    1. আসলে এখন আর দোয়া টোয়া কেউ করেও না। বেশির ভাগ মানুষই পথ খুঁজে বেড়ায় মিউচুয়্যালি কিভাবে ভাল থাকা যায়। ভালথাকাটাও অনেক সময় আমরা দায়ের মধ্যে ফেলে দিচ্ছি, এই আর কি! ধন্যবাদ আপনাকে।

  6. ভালো থাকুক সে।এভাবে মন খারাপ করে লেখা লিখলে সে কি ভালো থাকবে?এত যখন প্রিয় আপনার যেতে দিচ্ছেন কেন? খুব ভালো লাগলো আবেগ পূর্ন লেখাটি।

    1. সময় আসলে বড্ড চিজ। একবার সে ধিকৃত হলে এই সময় আর মানুষকে সময় দেয় না।
      আপনার মন্তব্যটি পেয়ে কেন জানি মনটা ভাল হয়ে গেল। থ্যাঙ্কস্‌।

      1. এমন একটা গানকে শুরুতে রেখেছি, ভদ্রলোকের লিংকই খুঁজে পাচ্ছি না। ;? তাই লেখার ফ্লো একটু কমে গেছে। দিয়ে দেব। নো ওরি, ম্যান।

    1. ধন্যবাদ ভাইয়া। আমার লেখা কেউ নীরবে পড়ে কোন মন্তব্য না রেখে চলে যায় কিনা আমি জানি না। আপনি এসেছিলেন তা জানলাম। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আপনার সাথে আজ প্রথম দেখা বলতে পারেন, যতদূর মনে করতে পারছি। শুভেচ্ছা আপনাকে। -{@

    1. ধন্যবাদ আপনাকে।

      আমার অভ্র শেখার বয়স বেশি দিন নয়। আমি অভ্রটাকে বেশ এন্‌জয় করছি। চাইলে আপনিও করতে পারেন।
      https://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.5.0.exe

মন্তব্য করুন