‘ভালোবাসি’ বললেই বলো, ‘পাগলামি, ন্যাকামী ‘
মনের দুঃখে বসে বসে চুরুটখানি টানি।
‘ভালোবাসি’ বললেই দাও মুখের উপর ঝাড়ি
আলটিমেটাম ছাড়াই কয়েক সপ্তাহের আড়ি।
চুরুট টানার কথা শুনেই বলো ‘মাদকাসক্ত ‘
‘দূর হয়ে যাও , দেখলে তোমায় মাথায় ওঠে রক্ত ! ‘
‘মিস করি’ শুনলেই বলো, ‘আহম্মকি ছাড়ো’
‘ফটকাবাজি ছেড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করো।’
গোলাপ হাতে দেখলেই বলো, ‘লাভ হবে না ম্যান ‘
‘আমার কাছে না আসিয়া অন্যখানে যান।’
কষ্টের কথা শুনলে তুমি খিলখিলিয়ে হাসো
বেজার মুখে দেখলেই বলো, ‘পাবনা ঘুরে আসো।’
লাজ শরমের মাথা খেয়ে তবুও ভালোবাসি
তোমার জন্য এই জনমে হলাম গারদবাসী।
মোট পড়েছেনঃ ৮২৫জন
আজ পড়েছেনঃ ০জন
তা গারদের শিকের সংখ্যা গুনে মনে রাখতে পারবেন তো ?
ছন্দে ছন্দে ছন্দময় বলতে ইচ্ছে করে ।
সময় হলে গুনে গুনে সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে ভাইয়া।
অনেক ধন্যবাদ।
আহারে , কি অবস্থা
কিছুই দেখি বলা যাবেনা , করা যাবে না 🙁
ভালো হয়েছে কবিতা
অকবিতা হয়নি , কবিতাই হয়েছে 🙂
ভালোবাসার কথা বলা কি অপরাধ বড় ভাই? 🙁
লাজ শরমের মাথা খেয়ে তবুও ভালোবাসি
তোমার জন্য এই জনমে হলাম গারদবাসী। (y) গারদবাসী নতুন লাগছে অর্থটা কি ভাই -{@
গারদ> হাজত> বিশেষ করে পাগলদের জন্য যেটা হয় (পাগলাগারদ) @ ভাইয়া।
হু হাহাহাহাহাহাহহাাহ দারুন কবিতা হইছে
নিষ্ঠুর আপু ভাইয়ের কষ্টেও হাসে। কথা কমু না। আড়ি :@ 🙁
অকবিতা নয় ্ সুন্দর একটি কবিতা ।
সত্যি? 🙂
মনের দুঃখে বসে বসে চুরুটখানি টানি।
ভালো সুন্দর কবিতা 🙂
চুরুটই শেষ ভরসা 🙁
তবুও নাছোড়বান্দা প্রেমিক…!!
আজকাল এমন প্রেমিক পাওয়া কঠিন। -{@
:v
কি করা যায় ;?
^:^