বিষফল

 

আমার হৃদয় উঠোনে;
বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,
আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,
কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,
কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,
আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।

একদিন বীজ চারাতে পরিণত হবে,
তারপর চারা বৃক্ষ হয়ে বেড়ে উঠবে,
আর তারপর সেই বৃক্ষে ফলবে-
অনেক কাঙ্ক্ষিত একটা বিষফল।
আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,
অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!

 

মোট পড়েছেনঃ ১,৮৮০জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. কার্বন ডাই-অক্সাইড কিন্তু গাছেদের খাদ্য। তারা এটা খেয়েই ফলে-ফুলে ভরে উঠে। বলা যায়না, বিষফল হবে ভেবে যা দান করছেন, হয়তো এর ব্যতিক্রমী উপহার আসবে সেই বীজ থেকে। গাছেরা প্রতিদান দিতে জানে। বিনিময় শুভ হোক, এটাই কামনা করি।

    ভালো থাকুন 🌹🌹

    1. তবে তাই হোক
      দেখি না ভালো কিছু কপালে জোটে কি না?
      আন্তরিক ধন্যবাদ জানবেন আপু।
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

    1. ওসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না
      হোক তা আত্ম প্রেম বা দন্ত প্রেম
      যে পরিমাণ টর্চারিং চলে নিজের প্রতি
      এতে আর যাই হোক প্রেমটা হবে না কখনো

      এ অমরত্ব লাভের ভাগ যে আর কাউকে দেওয়া যায় না

  2. “আজন্ম তৃষিত আত্মার তৃষ্ণা মিটবে,
    অমরত্ব লাভে ইতিহাস গড়বে সে ফলে!”
    লেখার মাঝেই অমরত্ব হোন আপু।
    শুভ কামনা।

  3. বিষবৃক্ষের একটা বীজ বুনেছি,
    আর তাতে খাদ্য হিসেবে রোজ দিচ্ছি,
    কিছুটা কষ্ট নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড,
    কিছুটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস,
    আর বিষণ্ণ বিষাদময় কয়েক ফোঁটা অশ্রু।

    এতটুকুতেই অনেক কিছু লিখে ফেললেন আপু, মনটা ভারি হয়ে গেলো।

মন্তব্য করুন